গুরুতর অসুস্থ রোহিত বাল, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

আচমকাই অসুস্থ হয়ে পড়তেই তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের দুঃখের খবর! দিন দুয়েক আগেই প্রয়াত হয়েছেন প্রবীণ পরিচালক রাজকুমার কোহলি। তাঁর শোকের ছায়া কাটতে না কাটতেই ফের খারাপ খবর বলিউডে। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত ব্যাল গতকাল গুরুতর অসুস্থ হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। আচমকাই অসুস্থ হয়ে পড়তেই তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, এমনকী তাঁর পূর্ব-বিদ্যমান হৃদরোগ রয়েছে এবং ২০১০ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর জরুরি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল। রোহিত ব্যালকে গত বছরের নভেম্বরে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যেখানে তাঁর দীর্ঘদিনের বন্ধু অর্জুন রামপাল দেখতে গিয়েছিলেন। এই শেষ নয়, তিনি প্যানক্রিয়াটাইটিসেও ভুগছিলেন। ২০২৩ সালের শুরুর দিকে তিনি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। বলিউডের একাধিক তারকাদের তিনি সাজিয়েন। তাঁর উজ্জ্বল-অভিনব ডিজাইন 

মুগ্ধ করে সকলকে। রোহিত ব্যাল মুলত কাশ্মীর থেকে এসেছেন। ১৯৮৬ সালে অর্কিড ওভারসি প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। তাঁর কাজের মধ্যে বিশেষত্ব খাদি গ্রাম উদ্যোগের সঙ্গে সহযোগিতা এবং জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতির জন্য পোশাক ডিজাইন করেন তিনিই। তাঁর দিল্লিতে একটি ফ্ল্যাগশিপ স্টোর রয়েছে, সঙ্গে মুম্বই, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, কলকাতা এবং চেন্নাইতেও স্টোর রয়েছে। ব্যালও পোষাকের পাশাপাশি গহনা ডিজাইন করারও কাজ করেন। তবে তিনি পদ্ম ও ময়ূরের মোটিফ ব্যবহারের জন্য সর্বাধিক পরিচিত। ভারতীয় মহিমা এবং রাজকীয়তার জন্যে তাঁর হাতের কাজ বিখ্যাত। 

তার তুখোড় আন্তর্জাতিক ক্লায়েন্ট বেস রয়েছে যার মধ্যে রয়েছেন সিন্ডি ক্রফোর্ড , পামেলা অ্যান্ডারসন এবং উমা থারম্যান। তিনি বিভিন্ন ওমেগা ঘড়ির একজন দূতও। সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি, এছাড়াও তিনি NIFT, দিল্লিতে ফ্যাশন ডিজাইনিং শিখেছেন। 

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ