চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুরুতর জখম তানজানিয়ার ভাইরাল বয়, এখন কেমন আছেন তিনি?

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় গানকে বিদেশের মাটিতে যোগ্য সম্মান দিয়েছেন তানজানিয়ার ভাইরাল বয় কিলি পল। ভারতীয় গানের সঙ্গে তাঁর অসাধারণ লিপ মেলানো, সঙ্গে নাচ রীতিমতন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং।

ভারতীয় ভাষা না জেনেও এত সুন্দর হিন্দি ভাষাকে আয়ত্ত করা, সত্যই কিলি পলের অসাধারণ প্রতিভাকে কুর্নিশ। ইতিমধ্যেই, তিনি ভারতীয় গানের সঙ্গে লিপ বানিয়ে একাধিক ভিডিও বানিয়ে গোটা ইন্ডিয়ার মন জয় করে নিয়েছেন। শুধু তিনি একাই নন তাঁর বোন নিমাও তাঁর সঙ্গে তাল মেলান। ইনস্টাগ্রামে তাঁদের ভিডিও পোস্ট মানেই নিমেষে লক্ষাধিক ভিউ পার হয়ে যাওয়া। বলা চলে, গোটা ভারতীয়র কাছেই জনপ্রিয় একটি ভাইরাল নাম কিলি পল।

কিন্তু হঠাৎ-ই কিলি পলের উপর প্রাণঘাতী হামলা, অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তিরা ছুরি ও লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে কিলিকে, এই যাত্রায় কোনওরকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন কিলি, সেটাই খবর। কিলি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেই তাঁর উপর হওয়া এই ভয়ঙ্কর হামলার কথা জানিয়েছেন। সঙ্গে লিখেছেন, তাঁর উপর আচমকা ৫ জন হামলা চালায়।

এমনকী এই হামলাতে তাঁর ডান হাত এবং পায়ের আঙুল ছুরির আঘাতে আহত হয়েছে। সেই কারণেই তাঁর ডান হাত ও পায়ে ৫টি সেলাই পড়েছে। তাঁকে লাঠি দিয়ে মারধর করা হলেও ঈশ্বরের আশীর্বাদে তিনি পালিয়ে বেঁচেছেন কোনোরকমের। দুজনকে পেটালেও বাকিরা পালিয়ে যায়। কিন্তু তাঁর গুরুতর চোট লেগেছে। ‘শেরশাহ’ ছবির ‘রাতান লম্বিয়া’ গানে ঠোঁট নেড়েই ভাইরাল হয়েছিলেন কিলি পল, সেই যাত্রা শুরু।

এরপর আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। এছাড়া আন্তর্জাতিক স্তরে ভারতীয় সংস্কৃতির প্রচারের জন্য গত ফেব্রুয়ারি মাসেই তাঁকে পুরস্কৃত করা হয়েছিল তাঁর। তানজানিয়ার রাজধানী দার এস সালামের বাসিন্দা কিলি, পেশায় কৃষক সে। তিনি এখন গোটা ভারতবর্ষের গর্ব হয়ে গিয়েছেন। তবে এখন অনেকটাই সুস্থ কিলি, ফের ভিডিও করতে শুরু করেছেন তিনি। কিছুদিন আগেই তিনি কয়েকটা ব্র্যান্ডের মুখ হয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ