চার মাস বাদে সোশ্যাল মিডিয়ায় ফিরলেন শাহরুখ খান

উল্লেখ্য, শুধুমাত্র ইনস্টাগ্রামেই বলিউডের বেতাজ বাদশার প্রায় তিন কোটি অনুরাগী রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মাদক মামলায় ছেলে আরিয়ান খানের গ্রেফতারের পরেই নেটা নাগরিকদের ট্রোলের হাত থেকে বাঁচতে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। ছেলে জামিন পেলেই সোশ্যাল মিডিয়ায় ফেরেননি তিনি। না টুইটার, না ইনস্টাগ্রাম- কোথাও কোনও পোস্ট করেননি। ফলে জল্পনা শুরু হয়েছিল, তবে কী নেটা-নাগরিকদের অসভ্যতামির প্রতিবাদে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন কিং খান?

সেই জল্পনার অবসান ঘটিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি জানান দিলেন বলিউড কিং। প্রায় চার মাস বাদে স্ত্রী গৌরী খানকে নিয়ে করা এক বহুজাতিক সংস্থার নতুন বিজ্ঞাপনের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। বিজ্ঞাপনী ভিডিওতে দেখা যাচ্ছে, এক বিলাসবহুল গাড়িতে প্রাসাদোপম বাংলোয় ফিরে এক সোফায় শরীর হেলিয়ে দিয়ে বিশ্রাম নিতে নিতে টিভির সুইচ অন করছেন কিং খান। কিছুক্ষণ বাদেই সোফায় স্বামীর পাশে এসে বসেন শাহরুখ পত্নী গৌরী খান। দুজনে পাশাপাশি বসে টিভি দেখতে থাকেন।’

বিখ্যাত বৈদ্যুতিন সামগ্রী প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনী চিত্রের ভিডিও পোস্ট করে শাহরুখ লিখেছেন, ‘দীর্ঘদিন ধরেই এলজির উ‍ৎপাদিত পণ্যের উপরে বিশেষ ভরসা রেখেছেন আপনারা। এলজি যে শুধু পণ্য উ‍ৎপাদন করে তাই নয়, প্রযুক্তি ও শিল্পের এক অত্যাশ্চর্য মেলবন্ধনও ঘটায়। বাজারে নতুন রোলেবল টেলিভিশন নিয়ে এসেছে সংস্থা। নতুন টেলিভিশন সেট আপনাদের মনজয় করবে বলে আশা রাখছি।’

উল্লেখ্য, শুধুমাত্র ইনস্টাগ্রামেই বলিউডের বেতাজ বাদশার প্রায় তিন কোটি অনুরাগী রয়েছে। শাহরুখ ফেরায় তাঁর অনুরাগীরা যথেষ্টই উল্লসিত তা বোঝা যাচ্ছে পোস্টে পড়া লাইকের সংখ্যা দেখেই। ৪ লক্ষ ৮৯ হাজার ৩২২ জন কিং খানের নতুন বিজ্ঞাপন চিত্রের পোস্টটিতে লাইক দিয়েছেন।  

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি