প্রেমের মাসেই আসছে শাহিদ-কৃতির ‘Teri Baaton Mein Aisa Uljha Jiya’

তেরি বাতোন মে এয়সা উলঝা জিয়া' ছবিতে রোবটের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ২০২৪ সালের আজ ১০ দিন। ২০২৩ সালেও বলিউড যেমন একাধিক চমক দিয়েছিল দর্শকদের, তেমনি ২০২৪ সালেও ভক্তদের জন্যে রয়েছে বলিউডের একাধিক চমক। যার আভাস আগেঈ ডীয়েছহে বলিউড। এ বছর বলিউডের বক্সঅফিসে রাজত্ব করবে একাধিক সুপারস্টারের চলচ্চিত্র। যার মধ্যে আছে, বলিউডের নতুন জুটি শাহিদ কাপুর এবং কৃতী শ্যাননের ‘তেরি বাতোন ম্যায় উলঝা জিয়া’ ছবিটিও। জানুয়ারি পেরোলেই ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। দীর্ঘ ১ সপ্তাহ জুড়ে চলবে ভ্যালেন্টাইনস ডে।

তাই প্রেমের সপ্তাহে বলিউড কোনও প্রেমের ছবি আনবে না তা কী হতে পারে! তবে হ্যাঁ, এতদিন শাহিদ-কৃতির ছবির পোস্টার মুক্তি পেলেও সামনে আসেনি ছবির শিরোনাম। অবশেষে সামনে এল শাহিদ-কৃতির নতুন ছবির নাম। ১০ জানুয়ারী, নির্মাতারা ছবিটি থেকে একটি নতুন পোস্টার প্রকাশ করে ছবির শিরোনাম উন্মোচন করেছেন। যার নাম ‘তেরি বাতোন মে এয়সা উলঝা জিয়া’ (Teri Baaton Mein Sisa Uljha Jiya)। ছবিটি মুক্তি পাবে আগামী ৯ ফেব্রুয়ারি।

ছবিটির পোস্টার দেখে ভালই বোঝা যাচ্ছে যে, ছবিতে শাহিদ-কৃতির দুর্দান্ত ‘লাভ অ্যাঙ্গেল’ রয়েছে। এদিন তাঁর ছবির পোস্টার ভাগ করে অভিনেত্রী কৃতি স্যানন লিখেছেন, “এই ভ্যালেন্টাইনস সপ্তাহে, অসম্ভব প্রেমের গল্পের অভিজ্ঞতা দিতে আমরা আসছি!” অন্যদিকে শাহিদ কাপুরও তাঁর ছবির পোস্টার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। উল্লেখ্য, ‘তেরি বাতোন মে এয়সা উলঝা জিয়া’ ছবিতে রোবটের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন। অন্যদিকে, শাহিদ কাপুর একজন রোবটিক বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করছেন। অসম্ভব প্রেমের কাহিনী দিয়েই সেজে উঠেছে এই ছবি। জিও স্টুডিও এবং দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস দ্বারা সমর্থিত, রোমান্স সিনেমাটি লিখেছেন এবং পরিচালনা করেছেন অমিত যোশি এবং আরাধনা সাহ। তবে ছবিটি একাধিক বিলম্বের পরে অবশেষে ৯ ফেব্রুয়ারি মুক্তির জন্যে প্রস্তত।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!