‘শেহজাদা’ তো নকল ছবি, তাও কেন রিমেক ছবির বিরোধীতা করলেন মনীষা কৈরালা?

২০২২ সালে, অভিনেতা আমেরিকান কমেডি ফিল্ম ইন্ডিয়া সুইটস অ্যান্ড স্পাইসেস-এ আদিল হুসেন, সোফিয়া আলী এবং রিশ শাহের সঙ্গে অভিনয় করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মনীষা কৈরালা, সঞ্জয় লীলা বনশালীর হীরামান্ডির মাধ্যমে বহু বছর পর বলিউডে কামব্যাক করতে চলেছেন। যেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। সম্প্রতি বলিউডে ছবির রিমেকের বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। তিনি মনে করেন যে, রিমেক ছবি কখনই মূল ছবির জাদু এবং শক্তিকে ধরে রাখতে পারে না। মনীষা কৈরালা এই বছরের শেষের দিকে সঞ্জয় লীলা বানসালির নেটফ্লিক্স পিরিয়ড ড্রামা হীরামান্ডির অংশ নিচ্ছেন।

এই সিরিজে আরও অংশে অভিনয় করেছেন, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল এবং সানজিদা শেখ। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে, অভিনেত্রী রিমেকের বিরুদ্ধে কথা বলেছেন। তাঁর কথায়, আসল চলচ্চিত্রগুলি যেমন ছিল তেমন ছেড়ে দেওয়াই ভাল। কোনও ছবির রিমেক করলে সেই ছবির একই শক্তি এবং জাদু পুনরায় তৈরি করা কঠিন। মনীষা কৈরালাকে শেষ দেখা গিয়েছিল শেহজাদা ছবিতে।

ঘটনাক্রমে, সেটিও ছিল আল্লু অর্জুন-অভিনীত আলা বৈকুণ্থাপুররামুলু (2020) এর রিমেক। তাইতো কার্তিক আরিয়ান এবং কৃতীন স্যানন অভিনীত শেহজাদা, তেলেগু অরিজিনালের সাফল্যের সঙ্গে তাল মেলাতে পারেনি, কারণ আল্লু অর্জুনের ছবিটি ব্লকবাস্টার হিট ছিল। রোহিত ধাওয়ান পরিচালিত হিন্দি ছবিতে কার্তিকের মায়ের ভূমিকায় অভিনয় করে ছিলেন মনীষা। দ্য ফ্রি প্রেস জার্নালের সঙ্গে কথা বলতে গিয়ে, মনীষা বলেন, “আমি যে ছবিতে কাজ করতে পছন্দ করতাম, আমি সেগুলিকে সেভাবেই রেখে দিতাম। একই শক্তি এবং জাদুকে পুনরায় তৈরি করা কঠিন যে কারণে এতগুলি রিমেক বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে।” রবিবার, মনীষা মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে পন্নিয়ান সেলভান 2 এর স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন। এটি ছিল তাঁর পুনর্মিলন। কারণ তাঁর ছবি বোম্বের পরিচালক ছিলেন মণি রত্নম। ২০২২ সালে, অভিনেতা আমেরিকান কমেডি ফিল্ম ইন্ডিয়া সুইটস অ্যান্ড স্পাইসেস-এ আদিল হুসেন, সোফিয়া আলী এবং রিশ শাহের সঙ্গে অভিনয় করেছিলেন। গীতা মালিক পরিচালিত ছবিটি ভারতে এখনও মুক্তি পায়নি।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে