ফের টলিউড সিনেমায় শারমান যোশি, এবার তাঁর নায়িকা বাংলাদেশি তানজিন তিশা

রূপালী পর্দায় ডেবিউ করছেন তিশা। তবে ঢালিউড নয়, টলিউডে। তবে চমক এখানেই শেষ নয়, সেই ছবিতে তানজিন তিশার সঙ্গে জুটি বাঁধবেন 'থ্রি ইডিয়টস্'-খ্যাত জনপ্রিয় অভিনেতা শারমান যোশী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: যেখানে ভিত, সেখানেই সারাজীবন কাজ করে যেতে হবে, তা মোটেও নয়। বিশেষ করে, টলিউড তারকা দের কাছে এই নীতি খাটে না। সকলেই কেরিয়ারে সফল হতে চান। নিজের কাজের পরিসর বাড়াতে চান। হ্যাঁ, টলিউডের অনেক তারকা এখন বলিউডেও প্রতিষ্ঠিত। অভিনয়কে পুঁজি করে হিন্দি অভিনয় জগতেও নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন। শুধু টলিউড নয়, এক্ষেত্রে বাংলাদেশি নায়িকারাও কম কিছু নয়। বাংলায় কাজের পরেও বলিউডে ডাক পেয়েছেন ঢালিউড তারকারা, এমন অনেক উদাহরণ রয়েছে। যেমন জয়া আহসান। যিনি দুই বাংলারই একটি জনপ্রিয় নাম। ইতিমধ্যে বলিউডেও কাজ সেরে ফেলেছেন তিনি। এবং তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত। এবার বলিউডের তারকার সঙ্গে কাজ করবেন, আরও একটি বাংলাদেশি নায়িকার নাম জুড়তে চলেছে এই তালিকায়। তানজিন তিশা, ঢালিউড নাট্যজগতের একটি বিখ্যাত নাম।

ইতিমধ্যেই ১০০-র বেশি নাটকে কাজ করে ফেলেছেন তিনি। কিন্তু সিনেমায় অভিনয়ের জন্যে প্রস্তাব পেলেও, গল্প ভাল না লাগার অজুহাত দেখিয়ে বরাবরই তা ফিরিয়ে দিয়েছেন। তবে এবার মনে হয়, বহু কাঙ্ক্ষিত গল্প খুঁজে পেয়েছেন তিনি। রূপালী পর্দায় ডেবিউ করছেন তিশা। তবে ঢালিউড নয়, টলিউডে। তবে চমক এখানেই শেষ নয়, সেই ছবিতে তানজিন তিশার সঙ্গে জুটি বাঁধবেন ‘থ্রি ইডিয়টস্’-খ্যাত জনপ্রিয় অভিনেতা শারমান যোশি। তবে সিনেমাটি হবে বাংলায়। যেটি পরিচালনা করবেন জিতের ‘রাবণ’ খ্যাত পরিচালক এম এন রাজ। ছবির নাম হবে, ‘ভালবাসার মরসুম।’ অর্থাৎ এটি যে, তানজিন তিশার কেরিয়ারের অন্যতম মাইলফলক হতে চলেছে, তা বলাই বাহুল্য! গত সপ্তাহে এমন এন রাজ ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় গিয়েছিলেন। সেখানেই তাঁরা ওই দেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে মিটিং করেন।

অবশেষে তানজিন তিশাকে চুক্তিবদ্ধ করে কলকাতায় ফিরে আসেন। জানা গিয়েছে, সম্পূর্ণ রোমান্টিক ছবি হতে চলেছে এটি। ছবির কেন্দ্রবিন্দুতে থাকবেন তানজিন তিশা, যাঁর চরিত্রের নাম ‘হিয়া’। আর শারমান যোশি অভিনয় করবেন অধ্যাপক চরিত্রে। তবে ছবির গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় চরিত্র তানজিন তিশা। সম্ভবত আগামী ফেব্রুয়ারিতে ভালবাসা দিবসের দিন সিনেমাটি মুক্তি পাবে। শারমান যোশির চরিত্রের নাম হবে ‘আবির’। যাঁর জীবনে এক সময় পারমিতা নামের একজন প্রেমিকা ছিল। অতীতের সেই সম্পর্ক আজ ভুলতে পারেননি তিনি। হিয়া সেই আবিরের ছাত্র, যিনি ধীরে ধীরে ছাত্রীর প্রেমে পড়ে যাবেন। ঘটনাক্রমে আবির-হিয়ার বিয়ে হবে, কিন্তু পরে তাঁদের সম্পর্কের সমীকরণ পাল্টে যাবে। আবির হিয়াকে এড়িয়ে চলতে শুরু করবেন। এর মাঝেই এন্ট্রি হবে আর এক ঢালিউড নায়ক খায়রুল বাসারের। আর শারমানের প্রাক্তন প্রেমিকার চরিত্রে থাকবেন সুস্মিতা চট্টোপাধ্যায়। বাংলা ছবিতে অভিনয়ের বিষয়ে শারমান জানিয়েছেন, ‘আমি সত্যজিৎ রায়ের বড় ভক্ত। বাংলা সিনেমা নিয়মিত দেখি। এর আগে ‘ভূতের ভবিষ্যৎ’-এর হিন্দি রিমেকে কাজ করেছি। এবার সরাসরি বাংলা সিনেমায় কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। তবে বাংলা ভাষা ভাল করে রপ্ত করতে হবে।’ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ের পাহাড়ে ছবির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এরপর অক্টোবরে মুর্শিদাবাদে শুটিং হবে।

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও