চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরনে খোলামেলা বিকিনি, যৌন আবেদনে মাত করেছিলেন সাহসিনী শর্মিলা, উঠেছিল বিতর্কের ঝড়

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বলিউডের চিরাচরিত প্রথা ভেঙে বিকিনিতে ধরা দেন এই সাহসিনী বঙ্গতনয়া। তাও আবার ৬০-এর দশকে। তৎকালীন সময়ে ছবির মূল নায়িকারা কখনই খোলামেলা পোশাকে ধরা দিতেন না, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেই এক জনপ্রিয় ফিল্মি ম্যাগাজিনে স্বল্প বিকিনিতে ধরা দেন ‘কাশ্মীর কি কলি’। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন কথা হচ্ছে শর্মিলা ঠাকুরকে(Sharmila Tagore) নিয়ে। আজ এই কিংবদন্তি অভিনেত্রীর ৮০ তম জন্মদিন।

আরও পড়ুনঃ ভক্তদের সঙ্গে সাত ধাপের কেক কেটে ৮৯তম জন্মদিন পালন ধর্মেন্দ্রর

সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবির হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করেন শর্মিলা। এরপর শক্তি সামন্তের ‘কাশ্মীর কি কলি’ ছবির মাধ্যমে বলিউডে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কিন্তু প্রথম হিন্দি ছবির পরেই শর্মিলার ফিল্মি কেরিয়ারের সঙ্গে জুড়ে যায় বিতর্ক। শাম্মি কাপুরের বিপরীতে দ্বিতীয় হিন্দি ছবির সময়ই ঘটে যায় সেই বিতর্ক। ‘অ্যান ইভনিং ইন প্যারিস’ ছবির ‘আসমান সে আয়া ফারিস্তা’ গানে বিকিনি পরেছিলেন শর্মিলা যা সেই সময় বিতর্কের ঝড় তুলেছিল।

আরও পড়ুনঃ আনন্দ পরিণত বিষাদে, পিকনিক করতে যাওয়ার পথে বাস উল্টে নিহত তিন পড়ুয়া

ছবির মূল নায়িকা বিকিনি পরায় দর্শকরা রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন। বক্সঅফিসে ‘কাশ্মীর কি কলি’-র মতো সাফল্য পায়নি ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’। কিন্তু বিতর্কের পরেও দমে যাননি শর্মিলা‌। জনপ্রিয় ফিল্মি ম্যাগাজিন ‘ফিল্মফেয়ার’-এর কভার পেজের জন্য আবারও বিকিনি ফটোশুট করেন তিনি। এরপরই তাঁর উপর ক্ষুব্ধ হন বাঙালি দর্শকরা। ঠাকুর বাড়ির মেয়ে হয়ে তিনি কিভাবে এই কাজ করলেন তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন অনেকেই। এমনকি সেই সময় শর্মিলার পরবর্তী ছবি ‘আরাধনা’-র শুটিং শুরু হয়ে গিয়েছে। এই ছবিতে শর্মিলা অভিনীত চরিত্রটি ছিল একেবারেই ভিন্ন। সেই কারণে নির্মাতা শক্তি সামন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। শর্মিলাকে বিকিনিতে দেখার পর আদৌ দর্শক তাঁকে সাহসিনী মায়ের চরিত্রে মেনে নেবেন তো! কিন্তু যাবতীয় আশঙ্কা দূর করে বক্সঅফিসে ঝড় তুলেছিল ‘আধারনা’ ছবিটি। এই ছবির মাধ্যমেই প্রথম ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হন শর্মিলা।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ