অবস্থার উন্নতি, টানা ২ সপ্তাহ পর কথা বলতে পারছেন শারমিন আঁখি

বিস্ফোরণের বর্ননা দিতে গিয়ে নাটকের পরিচালক আশফাকুল আলম জানিয়েছেন, কীভাবে বিস্ফোরণ ঘটল, তিনি এখনও স্পষ্ট নন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ দুয়েক আগেই টেলিফিল্মের শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে মারাত্মক জখম হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় টেলিঅভিনেত্রী শারমিন আঁখি। তৎক্ষণাৎ তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাঁর শ্বাসনালীও পুড়ে গিয়েছে। সুস্থ হতে প্রায় ১ বছর সময় লাগবে অভিনেত্রীর। কিন্তু দিনের পর দিন তাঁর অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। কথা বলার শক্তি হারিয়েছিলেন অভিনেত্রী। তাঁর স্বামীর কথায়, ঘটনার দিন তিনি মেকআপ রুমের বাথরুমে ছিলেন। বিস্ফোরণ ঘটা মাত্রই বাথরুম থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসেন তিনি, তাঁর পরনে সিল্কের শাড়ি থাকায় আগুন চট করে তাঁর শাড়িতে লেগে যায়।

ততক্ষণে অভিনেত্রীর হাত-পা সহ শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়ে যায়। আজ আঁখিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। অবশেষে তাঁর জ্ঞান ফিরেছে এবং নিজেই কথা বলছেন। অভিনেত্রী আজ নিজেই জানিয়েছেন তিনি ভালো আছেন। গত শুক্রবার আচমকাই আঁখির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সেদিনই অভিনেত্রীকে জরুরি ভিত্তিতে আইসিইউ-তে স্থনান্তর করা হয়। অভিনেত্রীর স্বামীর কথায়, বর্তমানে তাঁর অবস্থা উন্নতির দিকে। কথাও বলতে পারছে। তবে কথা বলতে পারলেও আঁখির গলায় কিছুটা ব্যথা রয়েছে। শারীরিকভাবেও কিছুটা দুর্বল তিনি। এখনো হাঁটতে পারছে না। এছাড়া হাত–পা নাড়াতে পারছে।

জানা যায়, ইমদাদুল হক মিলনের ‘প্রিয়দর্শিনী’ উপন্যাস অবলম্বনে ‘অমীমাংসিত প্রেম’ নামে একটি নাটকের শুটিং করছিলেন আঁখি। বিস্ফোরণের বর্ননা দিতে গিয়ে নাটকের পরিচালক আশফাকুল আলম জানিয়েছেন, কীভাবে বিস্ফোরণ ঘটল, তিনি এখনও স্পষ্ট নন। তবে মেকআপ রুমে গ্যাস জমে এই ঘটনা ঘটতে পারে।’ আঁখির স্বামীর কথায়, ‘আঁখি শুটিংয়ের জন্য তৈরি হতে চুল স্ট্রেট করছিল। সকেট থেকে স্ট্রেট মেশিনের প্লাগ খোলার সময় ভয়াবহ শব্দ হয়ে বিস্ফোরণ হয়। দীর্ঘ এক যুগ ধরে অভিনয় করছেন আঁখি। নাটক, বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও মডেলিংয়ের পর ২০১৮ সালে নাম লেখান সিনেমায়। এখন তিনি বড় পর্দার নিয়মিত চরিত্র।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি