অগ্নিদগ্ধের দুঃসময় কাটিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু শারমিন আঁখির

এ নাটক দিয়েই নতুন করে কাজে ফিরছেন তিনি। তবে এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও সময় লাগবে। এক বছর ধরে কাজহীন ঘরবন্দী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০২৩ সালের ২৮ জানুয়ারী শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে ভয়ানকভাবে অগ্নিদগ্ধ হন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখি। শরীরের ৩৫ শতাংশ মারাত্মক ভাবে পুড়ে যায় তাঁর। বাঁচার আশাই ছিল না। কিন্তু ভগবানের আশীর্বাদে বেঁচে ফেরেন অভিনেত্রী। শোনা যায়, তাঁর হেয়ার ড্রায়ারের থেকে আগুন লেগে যায় তাঁর পোশাকে। আবার কেউ বলেন অগ্নিকাণ্ডের ধ্বংসাবশেষ থেকে সিগারেটের টুকরো পাওয়া গিয়েছে। অর্থাৎ ঘটনার সময় তিনি ধূম্রপান করছিলেন। যদিও বিষয়টির কোনও সত্যতা এখনও পাওয়া যায়নি।

তারকাদের জীবনের সবথেকে বড় অংশ হল মুখ, আর সেখানেই যদি দাগ লাগে তাহলে কেরিয়ার শুরুতেই শেষ। আঁখির ক্ষেত্রেও তাই নয়, তিনি যখন কেরিয়ারে সুসময়ে ছিলেন ঠিক তখনই ভয়ানক দুর্ঘটনায় থমকে যায় তাঁর জীবনের সবকিছু। আর তিনি অভিনয় করতে পারবেন না, সেটাই চূড়ান্ত ছিল। কিন্তু ভগবানের ইচ্ছে অন্যরকম। প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসার পর একই বছরের ২৮ মার্চ বাড়িতে ফেরেন অভিনেত্রী। এরপর থেকে ঘরবন্দি জীবন তাঁর! অভিনয়ে এগোনোর স্বপ্ন একেবারে ঘুচেই গিয়েছিল তাঁর। তবে আর ঘরবন্দী নন, ধীরে ধীরে সুস্থতার পথে আঁখি। ফের নতুনভাবে কাজে ফিরছেন অভিনেত্রী। তবে এখনই নাটকে নয়। শোনা যাচ্ছে, থিয়েটার থেকে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবেন আঁখি।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অরিন্দম নাট্য সম্প্রদায়ের নাটক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাসের নাট্যরূপে ‘বসন’ চরিত্রে অভিনয় করবেন শারমিন আঁখি। এ নাটক দিয়েই নতুন করে কাজে ফিরছেন তিনি। তবে এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও সময় লাগবে। এক বছর ধরে কাজহীন ঘরবন্দী। এখনও শারীরিক দুর্বলতা আছে। পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে। কিন্তু কাজে ফিরতে চান তিনি। শরীরও কিছুটা অনুমতি দিয়েছে। তাই মঞ্চ দিয়েই দ্বিতীয় ইনিংসে কাজে ফিরছেন। এরপর আস্তে আস্তে নাটকের কাজও শুরু করবেন।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি