অতিমারির বিপত্তি কাটিয়ে আয়োজিত হল শারদ সুন্দরী ২০২১

শ্যামসুন্দর জুয়েলার্স ও খুকুমণি সিন্দুর-আলতার সহ নিবেদনে অনুষ্ঠিত হল শারদ সুন্দরী ২০২১ এর কার্টেন রেজার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্যামসুন্দর জুয়েলার্সের আয়োজনে বিশেষ প্রতিযোগিতা শারদ সুন্দরী। সেরা মুখের খোঁজে এই প্রতিযোগীতা হয়ে আসছে বিগত নয় বছর ধরে।  শ্যামসুন্দর জুয়েলার্স ও খুকুমণি সিন্দুর-আলতার সহ নিবেদনে অনুষ্ঠিত হল শারদ সুন্দরী ২০২১ এর কার্টেন রেজার।

বলা বাহুল্য প্রতি বছর এই অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকেন সকলে। অংশ নেন প্রতি বছর বিভিন্ন জায়গার প্রতিযোগীরা। তবে অতিমারির জেরে তা কিভাবে সম্ভব হবে তা বুঝে উঠতে পারছিলেন না বলে জানালেন শ্যামসুন্দর জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। কিন্তু বাকি সব কিছুর মত এই বছরে তারাও সাহায্য নিয়েছেন বৈদ্যুতিন মাধ্যমের। অনলাইনেই জমা পড়েছে ১৮৮৭৬ টি আবেদন। সেখান থেকেই নানা বাছাইপর্বের মাধ্যমে ১২ জনকে বেছে নেওয়া হয়েছিল এদিনের চূড়ান্ত পর্বের জন্য।

শুধু তাই নয় মিস শারদ সুন্দরীর পাশাপাশি এইবছর থেকে চালু হল মিসেস শারদ সুন্দরী বিভাগ। যেখানে অংশ নিতে পেরেছেন বিবাহিতরাও। এবং সেখান থেকে তিনজন  মিসেস শারদ সুন্দরী চূড়ান্ত বিভাগে অংশ নিয়েছেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা, অর্পিতা সাহা, খুকুমণি সিন্দুর-আলতার কর্ণধার অরিত্র রায়চৌধুরীসহ বিশিষ্ট জনেরা।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের