দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সবুজ কাঞ্জিভরম, মাথা ভর্তি সিঁদুর, জন্মদিনেই বিয়ে করে ফেললেন রশ্মিকা

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’-এর মুক্তির অপেক্ষায় এখন গোটা দেশ। আগামী অগস্টে একই সঙ্গে মুক্তি পাবে রোহিত শেট্টির ‘সিংহম আগেইন’। যাই হোক, বক্সঅফিসে যুদ্ধ যে, সেয়ানে-সেয়ানে হবে তা বলাই বাহুল্য! ২০২১ সালে মুক্তি পেয়েছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘পুষ্পা’। ছবিটি করোনা মরসুমের সবথেকে উপার্জনকারী ছবি ছিল। প্রায় ৫০০ কোটি টাকা রোজগার করেছিল এই ছবি। ছবির সংলাপ, গান সবটা এখনও ট্রেন্ডিং।

তাই বহুদিন ধরেই ভক্তরা ছবির সিক্যুয়েলের জন্যে বসে রয়েছেন। গতবছরেই ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা। এবারও ছবির প্রধান ভূমিকায় রয়েছেন প্যান ইন্ডিয়ান তারকা আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা। শ্রীবল্লীর ভূমিকায় তাঁর অভিনয় আজও সকলের মনে তাজা। ইতিমধ্যেই ছবিতে আল্লু অর্জুনের ফার্স্ট লুক ভাইরাল হয়ে গিয়েছে। কালি ঠাকুরের রূপে আল্লুর ভয়াবহ রূপ দেখে রীতিমতো তোলপাড় ভক্তরা। ছবিটির আসার অপেক্ষায় এখন গোটা দেশ। সম্প্রতি মুক্তি পেয়েছিল ছবির দ্বিতীয় পোস্টার এবং ৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবির টিজার। এবার মুক্তি পেল ‘পুষ্পা: দ্য রুল’-এর শ্রীবল্লীর লুক। আজ অভিনেত্রী রশ্মিকার ২৮ তম জন্মদিন। যদিও তিনি এখন আরব আমিরাতে জন্মদিন সেলিব্রেশন করছেন। তাই অভিনেত্রীর জন্মদিন উপলখ্যে মুক্তি পেল ছিবিতে রশ্মিকার প্রথম ঝলক। ছবিটি ১৫ আগস্ট, ২০২৪ সালে বড় পর্দায় মুক্ত পাবে। ‘পুষ্পা ২’-এর নির্মাতারা ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে ছবিটির প্রথম টিজার উন্মোচন করবে।

শুক্রবার, তারা ছবিটি থেকে রশ্মিকার প্রথম লুক পোস্টার উন্মোচন করলেন। পোস্টারে, রশ্মিকাকে শ্রীবল্লীর রূপে সাহসী চেহারায় দেখা গিয়েছে। এর আগে নির্মাতারা পুষ্প 2-এর OTT প্রকাশের ঘোষণা করেছিলেন। এই ছবিটি Netflix-এ মুক্তি পাবে। ওটিটি প্ল্যাটফর্ম নিজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে এই তথ্য দিয়েছে। ‘শীঘ্রই পুষ্পা 2 নেটফ্লিক্স হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।ছবিটির OTT মুক্তির তারিখ এখনও ঠিক করা হয়নি। ছবির সিক্যুয়েলের জন্য আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল সহ তার ভূমিকার পুনরাবৃত্তি করছেন।

Published by:

Share Link:

More Releted News:

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ