ফের বিয়ের পিঁড়িতে শিখর ধাওয়ান, অতিথি তালিকায় বলিউড তারকারা, ক্রিকেটারের দ্বিতীয় স্ত্রী কে?

অবশেষে সেই সম্পর্কে শিলমোহর দিয়ে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারকা ক্রিকেটার। সোফি শাইনকে বিয়ে করতে চলেছেন শিখর।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের জীবনের নানা তথ্য প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যার মধ্যে তাঁদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বেশি জানতে আগ্রহী নেটপাড়া। কার কখন সম্পর্ক ভাঙছে, কখন গড়ছে, সবটাই জানতে চাতক পাখির মতো চেয়ে থাকেন ভক্তরা। ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। পাত্রী কে? বছর কয়েক আগেই প্রথম সম্পর্ক ভেঙেছে ভারতীয় ক্রিকেটারের ‘গব্বর’-এর। তা নিয়েও অনেক আইনি ঝামেলা চলেছে। শিখরের বিরুদ্ধে সাংসারিক কলহের অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী। যাই হোক, সেই আইনী দ্বন্দ্ব চুকিয়ে এখন নতুনভাবে জীবন শুরু করতে চলেছেন শিখর ধাওয়ান। বহুদিন ধরেই আইরিশ মডেল সোফি শাইনের সঙ্গে তাঁর ডেটিংয়ের গুঞ্জন চলছিল, অবশেষে সেই সম্পর্কে শিলমোহর দিয়ে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারকা ক্রিকেটার। সোফি শাইনকে বিয়ে করতে চলেছেন শিখর। তাঁরা দুজন দীর্ঘদিন ডেটিং করেছেন। একটি প্রতিবেদন অনুসারে, এই দম্পতি ফেব্রুয়ারিতে তৃতীয় সপ্তাহে বিয়ে করতে চলেছেন। তাঁদের বিয়ের আসর বসবে দিল্লির NCR-এ।

সেখানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের চার হাত এক হবে। আর জানা যাচ্ছে, তাঁদের বিয়ের অনুষ্ঠানে ক্রিকেট এবং বলিউডের একাধিক তারকা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শিখর ব্যক্তিগতভাবে বিয়ের প্রস্তুতিতে জড়িত রয়েছেন। যাতে কোনও কিছুর অভাব না হয়। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় শিখর ধাওয়ানের সঙ্গে প্রথম সোফি শাইনকে দেখা গিয়েছিল। তখন থেকেই তাঁদের প্রেমের গুজব শুরু হয়, অনেকেই সোফির সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছোট ছোট উপস্থিতি তাঁদের সম্পর্কের বিষয়টি আরও উস্কে দিয়েছিল। খবর অনুসারে, শিখর এবং সোফির কয়েক বছর আগে দুবাইতে দেখা হয়েছিল। তারা প্রথমে বন্ধু হন। এরপর তাঁদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। এর পরে, সোফিকে আইপিএল ২০২৪-এর সময় বেশ কয়েকবার দেখা গিয়েছিল।

উল্লেখ্য, শিখর পূর্বে অস্ট্রেলিয়ান আয়েশার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যার সঙ্গে তাঁর একটি ছেলে জোরাভার ধাওয়ান রয়েছে। ধাওয়ানের চেয়ে ১০ বছরের বড় আয়েশা একজন কিকবক্সার। ধাওয়ান ২০১২ সালে আয়েশাকে বিয়ে করেছিলেন। ২০২১ সালের সেপ্টেম্বরে, আয়েশা ধাওয়ানের সঙ্গে তাঁর বিচ্ছেদের ঘোষণা করেন। আর ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। রিপোর্ট অনুসারে, শিখরের হবু স্ত্রী সোফি একজন আইরিশ পণ্য পরামর্শদাতা। তিনি লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মার্কেটিং এবং ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেছেন এবং পূর্বে আয়ারল্যান্ডের ক্যাসলরয় কলেজে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনে দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের