অন্তঃসত্ত্বা অবস্থাতেই শ্যুটিং, প্রকাশ্যে এল আলিয়ার ডেবিউ হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’র প্রথম ঝলক

হলিউডে আমার প্রথম কাজ। ইংরেজি ছবি করার অভিজ্ঞতা। তার উপর আমি অন্তঃসত্ত্বা। চ্যালেঞ্জটা সেখানেই ছিল। কারণ, ‘হার্ট অফ স্টোন’ অ্যাকশন ফিল্ম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর থেকেই একের পর এক খুশির আবহ বয়েই চলেছে বলিউডের পাওয়ারফুল দম্পতি রনবীর কাপুর এবং আলিয়া ভাটের জীবনের উপর দিয়ে। দীর্ঘ পাঁচবছর প্রেমের পর চলতি বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধেছেন রনবীর-আলিয়া। কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং দেশের মাটিতে বিয়ে হয়েছে তাঁদের। তবে তাঁদের বিয়ে নিয়ে যতটা না উত্তেজিত হয়েছিলেন ভক্তরা তার থেকেও বেশি খুশি হয়েছিলেন দেশবাসী, বিয়ের দু মাস পরে আলিয়ার প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আসার পর। সঙ্গে কিছুটা তাজ্জবও হয়ে গিয়েছিলেন বটে।

যদিও এই অবস্থাতেই নায়িকা নিজের হলিউড ডেবিউ ছবির শ্যুটিং সেরেছেন, পাশাপাশি নিজের অভিনীত হিন্দি মুভিরও প্রচার সেরেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে, চলতি বছর অভিনেত্রীর জীবনের গৌরবময় বছরগুলির মধ্যে একটি। প্রথমবার স্বামী রনবীরের সঙ্গে জুটি বেঁধে অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিরও গ্র্যান্ড সাকসেস নায়িকার জীবনের আরেকটি নতুন অধ্যায়। এদিকে তো আছেই হলিউডে ডেবিউ। সম্প্রতি মুক্তি পেল ‘অ্যাকশন থ্রিলার’ ছবি ‘হার্ট অফ স্টোন’-এর প্রথম ঝলক। যেখানে একেবারে অন্য অবতারে দেখা হয়েছে আলিয়াকে। এই ছবির হাত ধরেই হলিউডে হাতেখড়ি হচ্ছে আলিয়ার। এই ছবিতে আরও দেখা যাবে অভিনেতা গেল গ্যাডট ও জেমি ডরনানকে। শনিবার রাতে নেটফ্লিক্সে এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ?☀️ (@aliaabhatt)

ছবিতে সিআইএ এজেন্টের চরিত্রে দেখা যাবে অভিনেতা গেল গ্যাডটকে। আর এই ছবির হাত ধরেই আলিয়া আন্তর্জাতিক স্তরের অভিনেত্রীর তালিকায় নাম লেখালেন। ভারতীয় সিনে দুনিয়ায় এই ছবি ঘিরে উন্মাদনা অনেক আগে থেকেই তৈরি হয়েছিল, আর তা শুধুমাত্র আলিয়ার জন্যই। অতীতে এই ছবিতে অভিনয়ের প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, ‘‘হলিউডে আমার প্রথম কাজ। ইংরেজি ছবি করার অভিজ্ঞতা। তার উপর আমি অন্তঃসত্ত্বা। চ্যালেঞ্জটা সেখানেই ছিল। কারণ, ‘হার্ট অফ স্টোন’ অ্যাকশন ফিল্ম। দৌড়ঝাঁপ করতে হয়েছে। তবে ইউনিটের সবাই সব কিছু এত সহজ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। নির্বিঘ্নে, আরামে কাজ শেষ করেছি। যে আতিথেয়তা, যত্ন পেয়েছি, আমি কখনও ভুলব না।’’ কেয়া ধাওয়ানের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। তবে আলিয়ার চরিত্রের ব্যাপারে এখনও বিশদে কিছু জানা যায়নি। আগামী বছর এই ছবি নেটফ্লিক্সে মুক্তি পাবে।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত