মাওরা নয়, ‘সনম তেরি কসম 2’-এ হর্ষবর্ধনের সঙ্গে রোমান্স করবেন শ্রদ্ধা কাপুর

২০১৬ সালে দেশব্যাপী ছবিটি মুক্তি পেলেও বক্সঅফিসে তেমন আয় করতে পারেনি সনম তেরি কসম। অথচ এ বছর ১৪ ফেব্রুয়ারি সনম তেরি কসম পুনরায় মুক্তি পাওয়ার পর বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বক্সঅফিসে রাজত্ব করছে ‘সনম তেরি কসম’, কেউ কেউ তো আবার ‘সনম তেরি কসম 2’ ভেবে ছবি দেখতে যাচ্ছেন। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল হর্ষবর্ধন রানে এবং পাকিস্তানি অভিনেত্রী মাওরা খান অভিনেত্রী ‘সনম তেরি কসম।’ সুন্দর ভালবাসার গল্পে মোড়া হয়েছে ‘সনম তেরি কসম’। হর্ষবর্ধন রানে এবং মাওরা খানের রসায়নেও মুগ্ধ ভক্তরা। কিন্তু ২০১৬ সালে দেশব্যাপী ছবিটি মুক্তি পেলেও বক্সঅফিসে তেমন আয় করতে পারেনি সনম তেরি কসম। অথচ এ বছর ১৪ ফেব্রুয়ারি সনম তেরি কসম পুনরায় মুক্তি পাওয়ার পর বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছে।

ইতিমধ্যেই ২০ কোটি টাকা আয় করে ফেলেছে সনম তেরি কসম। যাই হোক এখন ভক্তরা সনম তেরি কসম ২-এর জন্যে অপেক্ষা করছেন। শোনা যাচ্ছে, ছবির সিক্যুয়ালে নায়কের জায়গায় হর্ষবর্ধন থাকলেও নায়িকা হিসেবে মাওরা খানকে দেখা যাবেনা। সেই জায়গায় থাকতে পারেন শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর , শ্রদ্ধা কাপুর দেশের সবচেয়ে ধনী অভিনেত্রীদের একজন হয়ে উঠেছেন। সম্প্রতি জানা গিয়েছে, শ্রদ্ধা পরবর্তীতে ৮টি হরর কমেডি ছবির অংশ হতে পারেন। এমনকী সনম তেরি কসম ২-এরও অংশ হতে পারেন। আসলে সনম তেরি কসম-এ অভিনেত্রী মাওরা হোকেনের চরিত্র সরস্বতী ওরফে সারু মারা গিয়েছেন। তাই হয়তো নির্মাতারা সিক্যুয়েলে নতুন চরিত্রের সংযোজন ঘটাতে পারেন। আর নতুন নায়িকার মুখ হতে পারেন শ্রদ্ধা কাপুর। তবে অনেকেই বিষয়টিতে সমর্থন জানাননি।

আবার কেউ কেউ শ্রদ্ধার পক্ষেই কথা বলেছেন। শ্রদ্ধা কাপুরের একজন ভক্ত উচ্ছ্বসিত হয়ে বলেছেন, “শ্রদ্ধা কাপুর আশিকি ২ এবং ভিলেন সিনেমায় অভিনয় করেছেন, তাই তিনি খুব সহজেই এই ধরনের চরিত্রে সাবলীল। তবে, অনেক নেটিজেন মনে করেন শ্রদ্ধা এই ছবির জন্যে উপযুক্ত নন এবং মাওরাকে ফিরিয়ে আনা উচিত। তিনি ওভার acting করেন। তিনি ছবিতে অভিনয় করলে ছবি ফ্লপ হবে।

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

কলকাতা থেকে অস্ত্রসমেত গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে ডিম-বর্ষণ

ফের বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

স্পেনের ম্যাচের আগেই উরুগুয়ে শিবিরে গৃহযুদ্ধ, কোচের বিরুদ্ধে বিদ্রোহ ফুটবলারদের

‘হুইলচেয়ারে দিন কাটত’, হিপ সার্জারির কঠিন সময় নিয়ে মুখ খুললেন তান্নাজ

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের