‘একলা চলো না, পাঁচলা চলো’, কপিল শর্মার শোয়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে ‘ঠাট্টা’, রেগে লাল শ্রীজাত

বিতর্কের সূত্রপাত, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন 'একলা চলো রে' ব্যবহার করে একটি জোকস বলাকে কেন্দ্র করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শুরু হয়েছে নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। বিশ্বব্যাপী এই শোয়ের জনপ্রিয়তা বহুল। এবার এই শোয়ের একটি কাণ্ডে চটলেন টলিউডের বিখ্যাত কবি-গীতিকার শ্রীজাত। কিন্তু কেন? সম্প্রতি এই শোয়ের একটি এপিসোডে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন ব্যবহার করে মশকরা করা হয়েছিল। আর তাতেই চটেছেন গীতিকার। কপিল শর্মার শো মুলত একটি কমেডি শো। সেই কারণে শোয়ের জনপ্রিয়তা দেশ জুড়ে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন নিয়ে মশকরা, কিছুতেই সহ্য করা যায় না। বিতর্কের সূত্রপাত, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন ‘একলা চলো রে’ ব্যবহার করে একটি জোকস বলাকে কেন্দ্র করে।

সম্প্রতি এই শোয়ের এপিসোডে অতিথি হিসাবে এসেছিলেন অভিনেত্রী কাজল ও কৃতি শ্যানন। তাঁদের নেটফ্লিক্স ছবি ‘দো পাত্তি’ প্রমোশনের জন্যে। আর এই এপিসোডের একটি অংশে ছিলেন কৌতুক অভিনেতা ক্রুষ্ণা অভিষেক (Krushna Abhishek)। আর পাঁচ দিনের মতো এদিন তিনি জ্যাকি শ্রফকে অনুকরণ করে অতিথিদের মজা দিচ্ছিলেন। আর তখনই তাল কাটে। 

হঠাৎই কাজলকে তিনি বলে ওঠেন, পাঁচলা চলো রে… আর এই গানের ভাষাই সংশোধন করে কপিল শর্মা তখন বলে ওঠেন, ‘ওটা একলা চলো রে’ হবে। তখন ক্রুষ্ণা বলেন, ‘না, একদিন আমি একলা চলছিলাম, তখনই আমাকে একলা পেয়ে রাস্তায় কয়েকটা কুকুর কামড়ে দিয়েছিল।’ কপিল শোয়ের এই প্রোমো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই চটে যায় নেটমহলও। মন্তব্য বিভাগে অনেকেই এভাবে রবীন্দ্রসঙ্গীতের লাইন ব্যবহার করে কমেডিকে অসম্মানজনক বলে উল্লেখ করেছেন। ক্ষোভ উগড়ে শ্রীজাত ফেসবুক পোস্টে লিখেছেন, ‘…‘একলা চলো রে’ গানটি নিয়ে ক্রুষ্ণা অভিষেক যে-ব্যাঙ্গাত্মক ভাষায় মজা করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে, অন্তত আমার চোখে।’ মুলত শোয়ের যাবতীয় অংশ স্ক্রিপ্টেড, অর্থাৎ আগে থেকেই লেখা থাকে। সুতরাং ক্রুষ্ণার এমন বিতর্কিত কৌতুক অভিনয় আগে থেকেই পরিকল্পিত। তাই শ্রীজাত এই জাতীয় শো-এর সম্পাদক, চিত্রনাট্যকারদের তুলোধনাও করেছেন।

চিত্রনাট্যকারদের টিম শোয়ের বিভিন্ন স্ক্রিপ্ট, জোকস লিখে দেন। সুতরাং তাঁরা এমন ভুল কি করে করল, এটি বাঙালি তথা সমগ্র সৃজনশীল মানুষদের কাছে অপমানজনক। তিনি শোয়ের উল্লখিত বিতর্কিত অংশটি কেটে ফেলার দাবি জানিয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে তাঁর কথা বলেছেন। এবং হুঁশিয়ারি দিয়েছেন যদি তাঁর দাবিগুলি পূরণ না করা হয়, তাহলে তিনি আইনের পথে হাঁটবেন। শ্রীজাতকে অনেকেই সমর্থন করেছেন। 

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!