শুরু হয়ে গিয়েছে সিদ্ধার্থ-কিয়ারার বিবাহ, সূর্যগড় প্রাসাদে হাজির বরযাত্রী

কিন্তু তাঁরা কখনই তাঁদের সম্পর্ক প্রকাশ করেননি। এমনকী তাঁরা বিয়ের ব্যাপারেও কিছু জানান নি। একবার কিয়ারা স্বীকার করেছিলেন যে, সিদ্ধার্থ তাঁর কাছে 'ঘনিষ্ঠ বন্ধুর চেয়ে বেশি'।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭ ফেব্রুয়ারি বলিউডে ‘বিগ ফ্যাট ওয়েডিং’। রাজস্থানের জয়সালমির সূর্যগড় প্রাসাদে বসছে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারার বিবাহ আসর। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শেষ। রিপোর্ট অনুযায়ী, শুরু হয়ে গিয়েছে তাঁদের বিবাহলগ্ন।হ্যাঁ, বিকেল ৪-৫ ঘটিকায় তাঁদের বিয়ে হওয়ার কথা। বরযাত্রীও চলে এসেছে। তাঁদের বিয়ের মেনু থেকে ভেন্যু সবেতেই রয়েছে রাজকীয় ছোঁয়া। ফাঁস হওয়া ছবি অনুযায়ী, ফুলের ছত্রী এবং একটি সাজানো ঘোড়া করে সিদ্ধার্থ যাবেন কিয়ারাকে বিয়ে করতে। ইতিমধ্যেই ঐতিহ্যগত গোলাপী পোশাক পরিহিত বাজনা ওয়ালা চলে এসেছেন।

ফুলে ফুলে সাজানো হয়েছে কনের মাথায় ছাওনি। “দিল্লি বারাতি” চেহারা দেখে বোঝা যাচ্ছে, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের থিম হতে চলেছে গোলাপী এবং সাদা। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধু-সহ কিছু সীমিত অতিথিদের সান্নিধ্যে তাঁদের বিয়ে সম্পন্ন হতে চলেছে। গোপনীয়তা নিশ্চিত করতে প্রাসাদে উচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, কোনো ফোন বা ক্যামেরা ব্যবহার করা যাবেনা। রিপোর্ট অনুযায়ী, সোমবার তাঁদের মেহেন্দি ও সঙ্গীত সম্পন্ন হয়েছে। কিয়ারা ডি-ডেতে মনীশ মালহোত্রার পোশাক পরবেন বলে আশা করা হচ্ছে। বিয়েতে উপস্থিত থাকবেন, মণীশ মালহোত্রা, চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের পাশাপাশি জুহি চাওলা, শাহিদ কাপুর, মীরা রাজপুত প্রমুখ। কিয়ারা এবং সিদ্ধার্থ কয়েক বছর ধরেই ডেট করেছেন। কিন্তু তাঁরা কখনই তাঁদের সম্পর্ক প্রকাশ করেননি। এমনকী তাঁরা বিয়ের ব্যাপারেও কিছু জানান নি। একবার কিয়ারা স্বীকার করেছিলেন যে, সিদ্ধার্থ তাঁর কাছে ‘ঘনিষ্ঠ বন্ধুর চেয়ে বেশি’।

সম্ভবত, ২০১৯ সালে শেরশাহ তৈরির সময় তাঁদের ডেটিং শুরু করেছিলেন। ছবিতে, সিদ্ধার্থ শহীদ বিক্রম বাত্রার চরিত্রে উপস্থিত ছিলেন এবং কিয়ারা ছিলেন তার বাগদত্তা ডিম্পল। ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছিল এবং ভক্তরা তাঁদের কেমিস্ট্রি দারুণ পছন্দ করেছিলেন। কিয়ারাকে পরবর্তীতে দেখা যাবে, কার্তিক আরিয়ানের বিপরীতে আসন্ন মিউজিক্যাল সত্যপ্রেম কি কথাতে। ছবিটি ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে, সিদ্ধার্থ শীঘ্রই রোহিত শেঠির ভারতীয় পুলিশ ফোর্সের সঙ্গে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করবে। পাশাপাশি তাঁর পাইপলাইনে যোধাও রয়েছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল মিশন মজনুতে। এছাড়া সিদ্ধার্থ-কিয়ারা আবারও জুটি বাঁধতে চলেছেন ‘আদলা-বাদলা’ ছবিতে।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর