বক্স অফিসে শাহরুখ, ক্যাটরিনার সঙ্গে যুদ্ধের ভয়! মুক্তি পেছল সিদ্ধার্থের ‘যোদ্ধা’র

সাগর আম্ব্রে এবং পুষ্কর ওঝা পরিচালিত এই সিনেমাটি ২০২৪ সালের ১৫ মার্চ মুক্তি পাবে। ছবিটি আগে ৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির জন্যে প্রস্তুত ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে প্রভাসের ‘সালার’, অন্যদিকে ‘ডানকি’, ‘মেরি ক্রিসমাস’, এর মাঝে পড়ে রীতিমতো গড়াগড়ি খাওয়ার জোগাড় হয়েছিল সিদ্ধার্থ মালহোত্রার ‘যোদ্ধা’। যদিও শাহরুখ খানের ‘ডানকি’র কোপে পড়তে রাজি ছিল না সালার, তাই তার মুক্তির দিনক্ষণ স্থগিত করা হয়েছিল। কিন্তু সেটি হচ্ছে না, বাদশার সঙ্গে লড়াইয়ে বিমুখ হবেন না প্রভাস। একই দিনে মুক্তি পাবে, ডানকি ও সালার। এদিকে দুই সুপারস্টারের ছবি ২২ ডিসেম্বর মুক্তির আগেই মুক্তি পাবে ক্যাটরিনা-বিজয়ের বহু প্রতীক্ষিত সিনেমা ‘মেরি ক্রিসমাস’। সুতরাং বছরের শেষটা সিনেমাপ্রেমীদের জন্যে যে দারুণ হতে চলেছে, তা স্পষ্ট। আর শাহরুখ খানের সঙ্গে লড়াইয়ে কেউ পারবে না সেটাও বটে!

তাই এইসব ঝামেলার মধ্যে নিজেকে আর জড়াতে চাইলেন না সিদ্ধার্থ। তাঁর আসন্ন চলচ্চিত্র যোদ্ধার মুক্তির দিনক্ষণ আগামী বছরের জন্যে পিছিয়ে গেল। আজ সকালেই ছবির নতুন রিলিজের তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা। সাগর আম্ব্রে এবং পুষ্কর ওঝা পরিচালিত এই সিনেমাটি ২০২৪ সালের ১৫ মার্চ মুক্তি পাবে। ছবিটি আগে ৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির জন্যে প্রস্তুত ছিল। যা বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফ-অভিনীত ‘মেরি ক্রিসমাস’র সঙ্গে সংঘর্ষের কথা ছিল। সিদ্ধার্থ মালহোত্রার আসন্ন অ্যাকশন-প্যাকড ফিল্ম, ‘যোদ্ধা’, ছবির মাধ্যমেই বয়-নেক্সট-ডোর ইমেজ থেকে সত্যিকারের অ্যাকশন হিরোতে রূপান্তরিত হবেন, শীঘ্রই তিনি তাঁর ভক্তদের মুগ্ধ করতে প্রস্তুত। কিন্তু তার জন্যে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মঙ্গলবার সকালে নির্মাতারা নতুন পোস্টার গুলির সঙ্গে এই সংবাদটি ঘোষণা করেছিলেন। যাতে সিদ্ধার্থকে নির্ভীক নায়ক হিসাবে দেখানো হবে। এটি যোধা চরিত্রের স্থিতিস্থাপকতা এবং সংকল্পের প্রতীক। এটি ধর্ম প্রোডাকশন প্রযোজিত।

সিদ্ধার্থ মালহোত্রা ঘোষণা করে বলেছিলেন, “অ্যাকশন এবং রোমাঞ্চে পূর্ণ একটি টাচডাউনের জন্য প্রস্তুত হোন! আপনার সিটবেল্ট বেঁধে রাখুন, #যোদ্ধা ১৫ ই মার্চ ২০২৪-এ অবতরণ করবে।” ‘যোদ্ধা’ হবে সিদ্ধার্থ মালহোত্রার নেতৃত্বে একটি অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির প্রথম অংশ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি এবং রাশি খান্না। 

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

পুজোর আগে মুখে ব্রাশ ঘষে জ’লাইন শার্প করছেন? সাবধান, নষ্ট হতে পারে ত্বক

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

পঞ্চাশে পৌঁছেও সুস্থ থাকতে চান? বয়স অনুযায়ী প্লেটে রাখুন এই খাবারগুলি

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শরীর থাকবে ফিট, জলখাবারে তেল ছাড়া বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?