কাঁচি না চালিয়েই ‘পরম সুন্দরী’কে ছাড়পত্র দিল সেন্সর বোর্ড, তিন শব্দ নির্বাকের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে সিদ্ধার্থ মালহোত্রা-জাহ্নবী কপুরের ‘পরম সুন্দরী’। চার্চের মধ্যে নায়ক-নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছিল একাধিক খ্রিস্টান সংগঠন। যদিও সেই আপত্তিতে কর্ণপাত করেনি কেন্দ্রীয় সেন্সর বোর্ড(সিবিএফসি)। কাঁচি না চালিয়েই ছবিটিকে মুক্তির ছাড়পত্র দিয়েছে। যদিও একটি শর্তও দেওয়া হয়েছে। ছবির তিনটি শব্দ মিউট বা নীরব রাখতে বলা হয়েছে। আগামী ২৯ অগস্ট শুক্রবার দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে হিন্দি ছবি ‘পরম সুন্দরী’র।

গত ২৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কপুরের ছবি ‘পরম সুন্দরী’র। কিন্তু বক্স অফিসে অজয় দেবগনের ‘সন অফ সর্দার-২’ ছবির সঙ্গে লড়াই এড়াতে মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়। আর তার পরেই একের পর এক বিতর্ক দেখা দেয় ছবিটি ঘিরে। বিশেষ করে গির্জার মধ্যে সিদ্ধার্থ ও জাহ্নবীর ঘনিষ্ঠ দৃশ্যে ক্ষুব্ধ হন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ওই দৃশ্য বাদ দেওয়ার দাবিতে সরবও হন তাঁরা। ফলে সেন্সর বোর্ডের পদাধিকারীদের উপরে চাপ বেড়ে গিয়েছিল।

যদিও কোনও দৃশ্যে কাঁচি চালাননি সেন্সর বোর্ডের সদস্যরা। তবে বেশ কয়েকটি শব্দ নিয়ে আপত্তি জানানো হয়েছে। সাবটাইটেলে ‘বাস্টার্ড’ শব্দের পরিবর্তে ‘ইডিয়ট’ ব্যবহার করতে বলা হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভাবাবেগে যাতে আঘাত না লাগে তার জন্য ‘চার্চ’ ও ‘ব্লাডি’ শব্দদুটি মিউট করতে বলা হয়েছে এবং সাবটাইটেল থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ছবিটিকে ইউ/এ ১৩+ শংসাপত্র দেওয়া হয়েছে। অর্থা‍ৎ ১৩ বছরের ঊর্ধ্বে থাকা দর্শকরা দেখতে পাবেন। ছবিটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৩৬ মিনিট।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?