সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

তিনি জানিয়েছেন, সাত মাসের গর্ভবতী অবস্থায় কিয়ারাকে এক ভক্ত জড়িয়ে ধরার চেষ্টা করেছিল। যার ফলে অভিনেত্রীর একটি বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম পাওয়ারফুল দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের একটি বিলাসবহুল ফোর্টে তাঁদের বিয়ে হয়। ‘শেরশাহ’ ছবিতে তাঁদের অন-স্ক্রিন জুটি থেকে বাস্তব জীবনের প্রেম পর্যন্ত, এই জুটি ধারাবাহিকভাবে ভক্তদের মনোযোগ আকর্ষণ করে আসছেন। বিয়ের ২ বছরের মাথায় গত বছরের জুলাইতে কন্যাসন্তানের বাবা-মা হন সিদ্ধার্থ-কিয়ারা। তবে ট্রেন্ডিং মেনে তাঁরাও মেয়ে সারায়ার মুখ এখনও সামনে আনেননি। তবে যাই হোক না কেন, গত বছর গর্ভবতী অবস্থাতেই ঐতিহ্যবাহী ফ্যাশন শো মেট গালায় অংশ নিয়েছিলেন কিয়ারা আদভানি। তাঁর উপস্থিতি গোটা দেশকে মুগ্ধ করেছিল। এছাড়া তিনি গর্ভবতী অবস্থাতেই তাঁর কর্ম প্রতিশ্রুতি পূরণ করেছেন। কিন্তু সাতমাস প্রেগন্যান্সি অবস্থায় অভিনেত্রীর একটি দুর্ঘটনা ঘটতে পারত।

সম্প্রতি সেই বিষয়েই মুখ খুলেছেন সিদ্ধার্থের দেহরক্ষী জিশান কুরেশি। তিনি জানিয়েছেন, সাত মাসের গর্ভবতী অবস্থায় কিয়ারাকে এক ভক্ত জড়িয়ে ধরার চেষ্টা করেছিল। যার ফলে অভিনেত্রীর একটি বড় দুর্ঘটনা ঘটতে পারতো। জিশান বলেন, যেকোনও জায়গায় ভ্রমণের সময় কিয়ারা আদভানির খেয়াল রাখার দায়িত্ব আমাকে দিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। যদিও কিয়ারার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ছিল, তবুও সিদ্ধার্থ বিশেষভাবে আমাকে দুই-তিন দিনের একটি ব্র্যান্ড শুটের জন্য কিয়ারার সঙ্গে যেতে বলেছিল। কারণ এই অবস্থায় সিদ্ধার্থ কিযারাকে পাঠাতে ভয় পাচ্ছিলেন। তাই, আমাকে স্বাভাবিকের চেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হয়েছিল। শুটিংয়ের একসময় যখন কিয়ারা ভ্যান থেকে নামছিলেন, তখন রিলায়েন্সের এক কর্মী সেলফি তোলার জন্য অভিনেত্রীর কাছে আসেন এবং তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। কিয়ারা এবং ইশা (আম্বানি) বন্ধু, তাই মাঝে মাঝে রিলায়েন্সেরও একটি দল কিযারার আশেপাশে থাকে। যখন তাদের দলের সেই ব্যক্তি কিয়ারার কাছে আসার চেষ্টা করেন, তখন তার সঙ্গে আমার তীব্র বাদানুবাদ হয়। তিনি স্যুট পরা ছিলেন, আমি ভেবেছিলাম তিনি একজন ভদ্রলোক।’

সিদ্ধার্থের দেহরক্ষী আরও জানান যে, পরিস্থিতি সামাল দিতে তাঁকে তখন আকাশ আম্বানির ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হয়েছিল। কারণ ব্যারিকেড তৈরি করা এবং গোপনীয়তা নিশ্চিত করার মতো সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও, লোকটি বারবার কিয়ারার কাছে আসার চেষ্টা করছিল। এরপর তিনি তাঁকে সেট থেকে বের করে দেন।

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি