পুত্রবধূকে ঘরে স্বাগত জানাতে উন্মুখ সিদ্ধার্থের মা

সিদ্ধার্থ ও কিয়ারার চার হাত এক হবে  আগামী ৬ তারিখ অর্থাৎ সোমবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বউমাকে বরণ করার জন্য উন্মুখ সিদ্ধার্থ মালহোত্রার মা রিমা মালহোত্রা। ছেলে সিদ্ধার্থ মালহোত্রা বিয়ে করতে চলেছেন কিয়ারা আদবানিকে। সূত্রের খবর আঁটোসাঁট নিরাপত্তায় রাজস্থানের জয়সলমেরে এক পাঁচ তারা হোটেলে গোপনে হচ্ছে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। গত ৪ তারিখ থেকে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। সিদ্ধার্থ ও কিয়ারার চার হাত এক হবে  আগামী ৬ তারিখ অর্থাৎ সোমবার।

জয়সলমের বিমানবন্দরে শনিবার দেখা যায় রিমা মালহোত্রাকে। অভিনেতার মাকে দেখে সেখানে থাকা পাপারাজ্জিরা ঘিরে ধরেন তাঁকে। ভিড়ের মধ্যে থেকে একজন একজন পাপারাজ্জি যখন সিদ্ধার্থ মালহোত্রার মাকে জিজ্ঞাসা করেন যে তিনি তাঁর “বাহু” (পুত্রবধূ) কিয়ারাকে নিজেদের পরিবারে স্বাগত জানাতে কতটা উত্তেজিত, তার জবাবে রিমা বলেন, ‘বোহুত এক্সাইটেড হ্যায় (আমরা খুব উত্তেজিত)।’ আরেকজন পাপারাজ্জি তাঁকে অনুষ্ঠানের বিষয়ে বিশদে জানতে চাইলে তিনি জানান, ‘আমি তোমাকে জানাব। ধন্যবাদ।’

প্রসঙ্গত দুই তারকার বিয়ের অনুষ্ঠান কড়া নিরাপত্তায় আয়োজিত হয়েছে। মেনুতে রাখা হয়েছে রাজস্থানের নানা অথেন্টিক খাবার। সূত্রের খবর, বিয়ের আসরে আসা আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান, আফগানি কাবাব। বাদ পড়ছে না মোগলাই খানাও। পঞ্জাবের বিখ্যাত মাকাইয়ের রুটি আর সরষো কা শাকও। ডেজার্টেও থাকছে একাধিক খাবার। লাড্ডু থেকে রাবড়ি, ক্ষীর থেকে সোহন হালুয়া। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন শাহিদ কাপুর থেকে মীরা রাজপুত, করণ জোহর, মণিশ মলহোত্রা-সহ আরও একাধিক হেভিওয়েটরা। প্রসঙ্গত ২০২১ সালে শেরশাহ ছবির সেট থেকেই সিদ্ধার্থ ও কিয়ারার প্রেমের যাত্রা শুরু হয়।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?