‘আপনি না একজন সেলিব্রিটি, আপনার মুখে এত ব্রণ কেন?’ কটাক্ষে কী জবাব ইমনের?

সোশ্যাল মিডিয়া থেকে বিরতি ঘোষণার পরে ইমনকে একজন মন্তব্য করেছিলেন, 'আপনি কি সেলিব্রিটি, তাহলে গালে ব্রণ কেন?'

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গভূষণ পুরস্কার পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন জনপ্রিয় রবি গায়িকা ইমন চক্রবর্তী। সম্প্রতি মায়ের মৃত্যুদিনে সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত কিছু মন্তব্য পাওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রেখেছেন তিনি। কোনও নতুন পোস্ট করছেন না তিনি। আর সোশ্যাল মিডিয়া থেকে বিরতি ঘোষণার পরে ইমনকে একজন মন্তব্য করেছিলেন, ‘আপনি কি সেলিব্রিটি, তাহলে গালে ব্রণ কেন?’ সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিনিয়ত তারকারা বিভিন্নভাবে কটাক্ষের শিকার হচ্ছেন। কেউ বডি শেমিংয়ের শিকার হচ্ছেন, আবার কারও মুখের গঠন বিকৃতি করা হচ্ছে। সেই নিয়ে রীতিমতো বিরক্ত তারকারা, বিশেষ করে অভিনেত্রীরা।

তাঁদের নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বডি শেমিংয়ের কটাক্ষে বিরক্ত হয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। এর আগে সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির পাশে ছবি তোলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যপক কটাক্ষের মুখে পড়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যা নিয়ে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রীর পরিচালক স্বামী রাজ চক্রবর্তী। এরপরেই ইমনকে নিয়ে কটাক্ষ জেরবার সমআজমাধ্যমে। এবার ‘আপনি কি সেলিব্রিটি, তাহলে গালে ব্রণ কেন?’ এবার এহেন প্রশ্নে উপযুক্ত জবাব দিলেন ইমন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমন জানিয়েছেন, তাঁর একটি রোগ আছে, যার নাম এন্ডোমেট্রিওসিস। যেটি ওভারির উপর একটা আস্তরণকে বোঝায়। তবে এই সমস্যা বিশ্বজুড়ে ৬০ শতাংশ মহিলার রয়েছে। এর উপসর্গ হল, পিরিয়ডের সময় অসম্ভব যন্ত্রণা। আর পিরিয়ড আসার আগে ত্বক তৈলাক্ত হয়ে যায়।

এরপর গায়িকা কটাক্ষকারীকে বিঁধে গায়িকা বলেন, ‘আপনি জিজ্ঞাসা করে দেখুন, আপনার বাড়ির মা-বোনেরও এমন সমস্যা রয়েছে। তবে আমার মুখের এমন সমস্যা দেখে আপনি কেন কষ্ট পাচ্ছেন? এভাবে সবাইকে এক তালিকায় ফেলে দেবেন না। ছেলেদের মেয়েদের তুলনায় বেশি রোজগার করতে হবে, মেয়েদের শান্ত হতে হবে, এটা কেন? আমি খুব সাধারণ বাড়ির মেয়ে। কিন্তু আমার বাবা-মা সাধারণ ছিলেন না। তাঁদের সামনে পিরিয়ড নিয়ে কথা বললে কোনও অসুবিধা হত না। তাই বলছি, আমার পিরিয়ড হলে, মুখে এরকম ব্রণ বের হয়। পিরিয়ড শেষ হলে, ব্রণ ঠিক হয়ে যায়।’ ইমন চক্রবর্তীও এমন নোংরা মন্তব্য নিয়ে সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন। এদিকে জল্পনা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হতে পারেন ইমন চক্রবর্তী।

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর