মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি গায়ক জুবিন

Share:

নিজস্ব প্রতিনিধি: মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় গায়ক ও সুরকার জুবিন গর্গ (ZUBEEN GARG)। বুধবার জুবিনকে আসামের ডিব্রুগড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো রয়েছে। সূত্রের খবর, মাথায় চোট লাগার কারণে চটজলদি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি ছিলেন এক রিসর্টে। সেখানেই বাথরমে পা পিছলে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় তাঁকে ডিব্রুগরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় পাঁচটি সেলাই পড়ে তাঁর। মাথায় সামান্য আঘাত পেয়েছেন গায়ক। আর এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই জুবিনের ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় নানারকম পোস্ট করে গায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা। এদিকে আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মাও জানিয়েছেন, জুবিন বর্তমানে ডিব্রুগড়ের সঞ্জীবনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সামান্য শারীরিক অসুস্থতার কারণে, জুবিনকে আপাততঃ হাসপাতালে চিকিৎসাধীন রাখতে হবে। এছাড়াও আসামের মুখ্যমন্ত্রী, ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে, প্রয়োজনে শিল্পীকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আরও দ্রুত চিকিৎসার জন্য গুয়াহাটি বা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হতে পারে। এছাড়াও, মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তকে বিশিষ্ট শিল্পীর চিকিৎসা পরিষেবা ঠিকঠাক হচ্ছে কিনা তা তদারকি করার নির্দেশ দিয়েছেন। জুবিনের এক ভক্ত বুধবার টুইট করে জানিয়েছেন, “জুবিন গর্গের আবার আহত হওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। ভগবান তাকে শীঘ্রই রক্ষা করুন।” আরও একজন বলেছেন, “তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠুন।” অসমীয়া প্লেব্যাক গায়ক হিসেবে জুবিন গর্গের গোটা দেশ জুড়ে বেশ জনপ্রিয়তা।

এমনকী তিনি একাধিক বাংলা এবং বলিউড চলচ্চিত্রের জন্য সঙ্গীত তৈরি করেছেন। ১৯৯২ সালে ‘অনামিকা’র মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন জুবিন। পরে তাঁর কন্ঠের একাধিক অ্যালবাম প্রকাশিত হয়। রাত (1995), চন্দ (1996), স্পর্শ (2000), নুপুর (2001), মহাদেব (2004), মন্দির (2005), ব্রহ্মা (2005) এবং আরও অনেক ভক্তিমূলক অ্যালবামও প্রকাশিত হয়েছে তাঁর কন্ঠের। তাঁর কিছু জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ফিল্ম গ্যাংস্টারের ‘ইয়া আলি’ ও ‘ক্রিশ 3’ এর ‘দিল তু হি বাতা’।

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়