অনলাইন গেমিং কাণ্ডে অভিযুক্ত অভিনেতা সাহিল খানকে তলব ইডির

সম্প্রতি এই মামলার সঙ্গে যুক্ত বলিউডের অভিনেতা সাহিল খান-সহ আরও তিনজনকে সমন পাঠাল SIT৷ শুক্রবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য SIT-এর সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সেপ্টেম্বর মাস থেকেই মহাদেব অনলাইন বেটিং কাণ্ডে ফেঁসে আছেন বলিউডের একাধিক তারকা। যে তালিকায় নাম রয়েছে, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, হুমা কুরেশি, কপিল শর্মা, টাইগার শ্রফ, সানি লিওনের মতো একাধিক খ্যাতিনামা সেলিব্রিটিদের নাম। অভিযুক্তদের বিরুদ্ধে ১৫,০০০ কোটি টাকা জালিয়াতি অভিযোগ রয়েছে, দুবাইতে বসে তাঁরা অনলাইন অ্যাপের মাধ্যমে এই ব্যবসা চালাতেন। এই বছরের শুরুতে গেমিং অ্যাপের মূল কাণ্ডারীর বিয়েতে উপস্থিত হয়েছিলেন বলিউডের একাধিক ব্যক্তিতরা। তারপর থেকেই ইডির নজরে এসেছেন বলিউডের ১৪ জন তারকা। এছাড়া রণবীরের বিরুদ্ধে ইডি বলেছেন, অভিনেতা এই অ্যাপের বিজ্ঞাপনের মুখ ছিলেন। তাই তাঁর পারিশ্রমিক জালিয়াতির টাকা থেকেই করা হয়েছে। এই মূহুর্তে রণবীর ইডির নজরবন্দী। মুম্বই সাইবার সেলের বিশেষ তদন্তকারী দল (SIT) মহাদেব অ্যাপ অনলাইন বেটিং কেসটি তদন্ত করছে।

সম্প্রতি এই মামলার সঙ্গে যুক্ত বলিউডের অভিনেতা সাহিল খান-সহ আরও তিনজনকে সমন পাঠাল SIT৷ শুক্রবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য SIT-এর সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে, দুবাই পুলিশ মঙ্গলবার মহাদেব বুক অনলাইন বেটিং সিন্ডিকেটের দুই প্রধান অভিযুক্ত রবি উৎপলকে গ্রেফতার করেছিল। উৎপলও অ্যাপটির কথিত সহ-প্রচারক ছিলেন।সূত্রের খবর, ED-এর নির্দেশে ইন্টারপোলের জারি করা রেড কর্নার নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। উৎপলকে শীঘ্রই ভারতে হস্তান্তর করা হবে। উৎপল অর্থ পাচারের একটি মামলার মুখোমুখি হচ্ছেন যা এনফোর্সমেন্ট দ্বারা ডিরেক্টরেট তদন্ত করছে। এমনকী মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে ফেঁসে আছেন ছত্তিশগড়ের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও।

ইডিতাঁর বিরুদ্ধে কিকব্যাকের অভিযোগ আনা হয়েছে। কর্মকর্তাদের মতে, উৎপলের বিরুদ্ধে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে ভারত থেকে SIT ৬০০০ কোটি টাকার সন্ধানে রয়েছেন।মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি চার্জশিট দাখিল করেছিল। আধিকারিকদের মতে, চার্জশিটে ১৪ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন, সৌরভ চন্দ্রকর, রবি উৎপল, বিকাশ ছাপারিয়া, চন্দ্র ভূষণ ভার্মা, সতীশ চন্দ্রকর, অনিল দাম্মানি, সুনীল দাম্মানি, বিশাল আহুজা, ধীরাজ আহুজা, পুনারাম ভার্মার মাধ্যমে সৃজন অ্যাসোসিয়েটস, শিব কুমার ভার্মা, পুনারাম ভার্মা শিব কুমার ভার্মা, যশোদা ভার্মা এবং পবন নাথানি।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতে, মহাদেব অনলাইন বুক বেটিং অ্যাপ হল একটি ছাতা সিন্ডিকেট। যা অবৈধ বেটিং ওয়েবসাইটগুলিকে নতুন ব্যবহারকারীদের নথিভুক্ত করতে সাহায্য করে এবং ব্যবহারকারীর আইডি তৈরি করতে এবং বেনামি ব্যাংক অ্যাকাউন্টের খুলে সেই ওয়েবের মাধ্যমে অর্থ পাচার করে। এই জালিয়াতির মূল কাণ্ডারি চন্দ্রকর এবং রবি উৎপল ছত্তিশগড়ের ভিলাই থেকে এসেছেন। তারা মহাদেব বেটিং প্ল্যাটফর্মের দুই প্রধান প্রবর্তক এবং দুবাই থেকে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। তারা সে দেশে নিজেদের জন্য একটি সাম্রাজ্য গড়ে তুলেছিল।এজেন্সিটি সম্প্রতি রায়পুর, ভোপাল, মুম্বাই এবং কলকাতা জুড়ে ৩৯টি স্থানে তল্লাশি চালিয়েছে এবং অবৈধ সম্পদ বাবদ ৪১৭ কোটি টাকা জব্দ করেছে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা