প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’, আয় ছাড়াল ১৫ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পর পর তিনটি ছবি সিনেমাহলে ফ্লপ হয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। এই আবহে ২৪ জানুয়ারি  সিনেমাহলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’। ছবিতে অক্ষয়ের সঙ্গী বীর পাহাড়িয়া। তবে পর পর ফ্লপের পর অবশেষে এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে আয় করে ফেলল কোটি কোটি টাকা ।

রিপোর্ট অনুসারে,  ‘স্কাই ফোর্স’ প্রথমদিনে আয় করেছেন ১৫.৩০ কোটি টাকা । তাতেই কিছুটা স্বস্তি পেলেন বলি অভিনেতা অক্ষয়  কুমার । কারণ এরআগে তাঁর শেষ দুই সিনেমা ‘সারাফিরা’ এবং ‘খেল খেল মে’ বক্স অফিসে প্রথম দিনে যথাক্রমে  আয় করেছিল মাত্র ২.৫০ কোটি এবং ৫.০৫ কোটি টাকা । আর এবার ‘স্কাই ফোর্স’ সিনেমা প্রথম দিনেই আয় ছাড়াল ১৫ কোটি । শেষ পর্যন্ত এই সিনেমাটি কত টাকা আয় করে সেটাই এখন মূল দেখার বিষয় ।

‘স্কাই ফোর্স’ ছবিতে ভারতীয় বায়ুসেনার এক অফিসার অক্ষয়। শত্রু দেশের হাতে শহীদ হওয়া ভর্তি সেনাদের হত্যার বদলা নিতে  মরিয়া তিনি। ছবিতে ভারতীয় বিমানসেনার তরুণ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে  বীর পাহাড়িয়াকে ।  তাঁর স্ত্রী-র ভূমিকায় দেখা গিয়েছে সারা-কে। সন্দীপ কেলওয়ানি ও অভিষেক কাপুর পরিচালিত ‘স্কাই ফোর্স’  ছবিটি মূলত  ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের সারগোধা বিমানঘাঁটিতে ভারতের প্রতিশোধমূলক আক্রমণের গল্প বলে। বর্তমানে গোটা দেশ জুড়ে চলছে এই সিনেমাটি ।

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত