দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

এবার তিনি জানালেন, দিশা সালিয়ান মামলার সঙ্গে তাঁর নাম জড়ানোর পর থেকেই তিনি অনলাইনে গালিগালাজ ও হুমকির শিকার হচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোম্বে হাইকোর্টের নির্দেশে সুশান্ত সিংহ রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যুর নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। গত ১৪ সেপ্টেম্বর এই বিষয়ে নতুন করে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে নাম রয়েছে, সুরজ পাঞ্চোলি, ডিনো মোরিয়া, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে, রিয়া চক্রবর্তী-সহ মহারাষ্ট্রের একগুচ্ছ হাইপ্রোফাইলের। এরপরেই এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেতা সুরজ পাঞ্চোলি। জানিয়েছিলেন, দিশাকে তিনি চেনেনই না। কখনও আলাপই হয়নি। এবার তিনি জানালেন, দিশা সালিয়ান মামলার সঙ্গে তাঁর নাম জড়ানোর পর থেকেই তিনি অনলাইনে গালিগালাজ ও হুমকির শিকার হচ্ছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে আবারও একটি লম্বা পোস্ট করে সুরজ লিখলেন, ‘আমি এই কথাটি আরও একবার বলছি, আমি আমার জীবনে প্রয়াত দিশা সালিয়ান বা আদিত্য ঠাকরের সঙ্গে কখনও দেখা করিনি। একবারও না। সরাসরি না। পরোক্ষভাবেও না! তবুও, অনলাইন আমাকে মানুষ গালিগালাজ করেই যাচ্ছে। আমাকে সম্ভাব্য সব ধরনের নামে ডাকা হয়ে গিয়েছে। এখন প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। কারণ মানুষ ধরে নিয়েছে যে আমি ভয় পেয়ে গিয়েছি। সবাইকে আরও একবার বলছি আমাকে কেউ দমাতে পারবে না। আমি কাউকে ভয় পাই না। বছরের পর বছর ধরে আমি দেখছি, আমার বিষয়ে এমন কিছু রটানো হচ্ছে, যার সঙ্গে আমার বিন্দুমাত্র কোনও সম্পর্ক নেই। আমি ইতিমধ্যেই আমার জীবনের অনেকগুলি বছর হারিয়ে ফেলেছি, যে বছরগুলি আমি আর কখনও ফিরে পাব না! আর এখন, যখন আমি আমার জীবন, আমার কর্মজীবন এবং আমার ভবিষ্যৎ পুনর্গঠনের চেষ্টা করছি, তখন আবারও আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। যদি আমি ভয় পেতাম, তাহলে সবার মতো চুপ করে থাকতাম। কিন্তু আমার লুকানোর বা পালিয়ে যাওয়ার মতো কোনও কারণ নেই। আমি নিজের জন্য রুখে দাঁড়াচ্ছি। কারণ আমি জানি, আমি সম্পূর্ণ নির্দোষ। দিনের শেষে, আমার নাম, আমার জীবন এবং আমার ভবিষ্যৎ নিয়েই আমাকে বাঁচতে হবে। আমি দেখেছি, আমার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু লোকের সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলি যা-ই হোক না কেন, দয়া করে এর জন্য আমাকে মূল্য দিতে বাধ্য করবেন না। আমার কোনও রাজনৈতিক জোট নেই, কাউকে রক্ষা করা বা আক্রমণ করার কোনও আগ্রহও নেই। তাই আমি তদন্তকারী সংস্থাকে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আপনারা এই মামলা পুঙ্খানুপুঙ্খভাব তদন্ত করুন। যদি এই ঘটনায় আমি যুক্ত হয়ে থাকি, তাহলে আমি কোনও প্রশ্ন ছাড়াই তা মেনে নিতে প্রস্তুত। দয়া করে আমাকে নিতে কোনও গণমাধ্যমের খবর বিশ্বাস করবেন না। মানুষ এখনও সঠিকটা বুঝতে পারছি না।’

দিশা সালিয়ান মৃত্যু মামলা

২০২০ সালে সুশান্তের মৃত্যুর ২০ দিন আগে ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয় দিশার। তখন রাজনৈতিক প্রভাবের জন্যে ধামাচাপা পড়ে গিয়েছিল দিশার রহস্যমৃত্যুর মামলা। পুলিশও তাঁর মৃত্যুকে স্রেফ আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেয়। কিন্তু দিশার পরিবারের দাবি, দিশাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। গতবছর মেয়ের মৃত্যুর নতুন করে তদন্তের দাবি তুলে বোম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেন দিশার বাবা। তার ভিত্তিতেই সম্প্রতি শুনানিতে সিবিআইকে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই হিসেবেই গতকাল একটি এফআইআর দায়ের করেছে সিবিআই। সেখানে বলা হয়েছে, ৬ বছর আগের ওই মামলা ষড়যন্ত্র করে ধামাচাপা দেওয়া হয়েছে। আর তাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে শিবসেনা নেতা তথা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তাঁর পুত্র আদিত্য ঠাকরে ও আরও বেশ কয়েকজনের। ঘটনায় যুক্ত সরকারি কর্মী ও পুলিশ আধিকারিকদের ভূমিকারও তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। মামলার নথি, ফাইল এবং সরকারি তথ্যপ্রমাণ নষ্ট বা গোপন করা, সরকারি নথি জাল করা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ-সহ নানা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। 

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার