এবার নাকি সৌমিতৃষা হচ্ছেন মহালয়ার ভোরের দুর্গা, তাহলে শিব কে?

এবার জি বাংলার মা দুর্গা হতে চলেছেন মিঠাই রানি অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু। আর শিব হবেন রুবেল।   

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রথ আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর প্রহর গোনা। এই বছরেও তাতে ব্যাতিক্রম হয়নি। হাতে মাত্র আর ৯০ দিন বাকি রয়েছে। অর্থাৎ ৩ মাস। মায়ের আসার অপেক্ষায় দিন গুনছেন সকলেই।  অপেক্ষা আরও তীব্র হয় মহালয়ায় এসে। আর মহালয়া মানেই ভোরবেলা রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর গলায় চন্ডীপাঠ সঙ্গে টিভির পর্দায় মহালয়ার প্রত্যক্ষ করা। বিভিন্ন টিভি চ্যানেলে এদিন ভোরবেলায় মা দুর্গে রূপে ধরা দেন বড় ও ছোট পর্দার অভিনেত্রারী। এবার জি বাংলার মা দুর্গা হতে চলেছেন মিঠাই রানি অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু। আর শিব হবেন রুবেল।   

এর আগেও জি বাংলার মহালয়াতে সৌমিতৃষাকে দেখা গেলেও এবার একেবারে মা দুর্গার ভূমিকায় এই প্রথমবার দেখা যাবে তাকে। এই নিয়ে সংবাদমাধ্যমকে রুবেল জানিয়েছেন, এখনও চূড়ান্ত কিছুই হয়নি। সবটাই কথাবার্তা চলছে। চ্যানেলের তরফেও এখনও কোনও কিছু সঠিকভাবে জানানো হয়নি। যদিও সৌমিতৃষার সগে যোগাযোগের চেষ্টা করা হলেও তা এখনও হয়ে ওঠেনি।    

বলে রাখা ভাল ‘মিঠাই’ ধারাবাহিক নিয়ে দর্শকদের মনে উন্মাদনার অন্ত নেই। মিঠাই আর উচ্ছেবাবুকে নিয়ে এক আলাদাই উত্তেজনা দর্শকমহলে। মাঝে আবার রটনা রটেছে যে মিঠাই নাকি শেষ হয়ে যাচ্ছে। আর এই ধারাবাহিকের প্রোমো দেখেও কিন্তু দর্শকদের মনে হয়েছে যে সত্যিই হয়তো তাই। কিন্তু সেই ধারণাকে নস্যাৎ করে দিয়েছেন এই ধারাবাহিকের পরিচালক। তবে তার পাশাপাশি এবারের মহালয়ায় মিঠাইকে দুর্গা হিসাবে দেখতে পাওয়ার খবরে রীতিমত খুশি তার দর্শকরা। এ যেন বাড়তি পাওনা দর্শকদের।  

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান