এবার জুটিতে পর্দার দীপা-শয়ম্ভু, কোথায় দেখা যাবে স্বস্তিকা-সৌম্যদীপের নতুন মেগা?

এবার জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। এই ধারাবাহিকেই জুটি বাঁধতে চলেছেন স্বস্তিকা-সৌম্যদীপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন শেষ হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক, যেটি প্রায় ৪ বছর স্টার জলসার পর্দায় রাজত্ব করেছে। মেগায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ‘দীপা’ স্বস্তিকা ঘোষ। প্রায় একই সময়ে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল ‘জগদ্ধাত্রী’, টিআরপিতে ভাল ফলাফলের কারণে প্রায় অনেকগুলি বছর ছোটপর্দায় রাজত্ব করেছে এই মেগাও। ঘরে ঘরে পরিচিত হয়ে যান ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা, ‘শয়ম্ভু’ সৌম্যদীপ মুখোপাধ্যায়রা। এটাই তাঁদের অভিষেক ধারাবাহিক ছিল। এবং এই ধারাবাহিকের মধ্যে সৌম্যদীপ ও অঙ্কিতা দুজনেই ভাল জনপ্রিয়তা অর্জন করেছে। সেটাও শেষ হয়েছে মাস কয়েক আগে।

এবার দুই ধারাবাহিকের তারকারা জুটি বাঁধতে চলেছেন। শুরু হচ্ছে নতুন ধারাবাহিক। পর্দায় একসঙ্গে দেখা যাবে স্বস্তিকা এবং সৌম্যদীপের রসায়ন। বর্তমানে টিআরপি-র চক্করে প্রতিনিয়ত নতুন নতুন ধারাবাহিক আনছে বাংলার প্রথম সারির চ্যানেল কর্তৃপক্ষ। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। সেই জায়গায় শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। এবার জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। এই ধারাবাহিকেই জুটি বাঁধতে চলেছেন স্বস্তিকা-সৌম্যদীপ। একেবারে নতুন জুটি হিসেবে পর্দায় দেখবে তাঁদের। একাকী মায়ের গল্প বলবে কাহিনী।

মায়ের ভূমিকায় থাকছেন সোমা বন্দ্যোপাধ্যায়। তিন মেয়ের জন্মের পরেও ছেলের জন্ম পারেননি অন্নপূর্ণা, তাই তাঁকে ত্যাগ করেছেন স্বামী। অদম্য ইচ্ছে ও সাহস নিয়ে তিন মেয়েকে একা হাতেই মানুষ করছে সে। সেই তিন মেয়ের মধ্যে একজন স্বস্তিকা, অন্য মেয়ের ভূমিকায় দেখা যাবে ইপ্সিতা মুখোপাধ্যায়কে। তৃতীয় মেয়ে কে? তা এখনও জানা যায়নি। অন্যদিকে পর্দায় সৌম্যদীপের চরিত্র তাঁর মাকে খুবই ভালোবাসে। কীভাবে স্বস্তিকার সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে, প্রেম হবে, বিয়ে হবে, তা নিয়েই গল্প এগিয়ে যাবে। টলিপাড়ার গুঞ্জন, ইতিমধ্যেই শেষ হয়েছে লুক টেস্ট। প্রোমো শ্যুট হবে মঙ্গলবার। সব ঠিক থাকলে খুব শীঘ্রই ধারাবাহিকের শ্যুটিং শুরু হবে। তবে আর কারা থাকবেন ধারাবাহিকে, কবে থেকে, কোন স্লটে নতুন এই ধারাবাহিক সম্প্রচার হবে, তাও জানানো হয়নি চ্যানেলের তরফে।

স্কুল ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা