সৌরভের পরিচালনায় সৌরভ, এবার কী সিনেমায় নামছেন মহারাজ?

ছবিগুলির পেছনে দেখা যাচ্ছে, সবুজে ঘেরা পাহাড়ি নদী, ব্রিজ। এরপরই নামে প্রশ্নের ঢল। তবে কি দাদা এবার ওয়েব সিরিজে? সঞ্চালনা ছেড়ে এবার কী তবে অভিনয়ে নামছেন দাদা?

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌরভের পরিচালনায় সৌরভ। অনেকদিন আগেই ক্রিকেট দুনিয়া থেকে বেরিয়ে বিনোদন মহলে পা রেখেছেন প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে বিসিসিআই-এরও প্রাক্তন সভাপতি তিনি। কিন্তু বাংলার মানুষের কাছে তাঁর পরিচয় শুধুমাত্র দাদা হিসেবেই। বর্তমানে তাঁর বিনোদন পরিসরও অনেকটা ভারী হয়েছে। বিভিন্ন বিজ্ঞাপন থেকে শুরু করে জি বাংলার ‘দাদাগিরি’, সবেতেই মুখ দেখাচ্ছেন তিনি। তবে এবার সবকিছুর উর্ধে উঠে গেলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।

বুধবার ভরদুপুরে দাদার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে নতুন চমক দিলেন টলিউড অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী। বাঙালি দর্শকদের কাছে সৌরভের প্রথম পরিচয় অভিনেতা হিসাবেই, ‘সবিনয় নিবেদন’, ‘বধূ কোন আলো লাগল চোখে’,’মেম বউ’—এর মতো একাধিক হিট মেগাতে তিনি অভিনয় করেছেন। কিন্তু আজকাল তাঁর প্রধান কাজ হয়ে উঠেছে পরিচালক হিসেবেই। খুব শীঘ্রই নতুন চমক দিতে চলেছেন সৌরভ। ‘জাপানি টয়’, ‘শব্দ-জব্দ’র মতো একাধিক জনপ্রিয় ওয়েবসিরিজের মাধ্যমে পরিচালকের ভূমিকাতেও নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন অভিনেতা। বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেই সকলকে চমক দিলেন মধুমিতার প্রাক্তন স্বামী। কাজের ফাঁকে সৌরভের সঙ্গে একটি নিজস্বীও তুলেছেন তিনি।

ছবিগুলির পেছনে দেখা যাচ্ছে, সবুজে ঘেরা পাহাড়ি নদী, ব্রিজ। এরপরই নামে প্রশ্নের ঢল। তবে কি দাদা এবার ওয়েব সিরিজে? সঞ্চালনা ছেড়ে এবার কী তবে অভিনয়ে নামছেন দাদা? তাহলে সৌরভের সঙ্গে কোন শ্যুটিং সারলেন মহারাজ? আসলে সম্প্রতি ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সৌরভ। তারই প্রচারে একটি প্রমোশন্যাল ভিডিও শ্যুট করলেন দুই সৌরভ। এই প্রসঙ্গে পরিচালক সৌরভ জানান, ‘প্রথম বার দাদার সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। এক জন আন্তর্জাতিক তারকা অথচ এতটা বিনয়ী, ভাবাই যায় না। আমি যে কখনও মহারাজকে (সৌরভ গঙ্গোপাধ্যায়) পরিচালনা করব সেটা কল্পনা করিনি। তবে ভাল লাগছে’। আগামীতে সৌরভের হাত ধরেই ওটিটি-তে পা রাখছেন দেবশ্রী রায়। হইচই প্ল্যাটফর্মের জন্য ‘কেমিস্ট্রি মাসি’ তৈরি করেছেন সৌরভ।

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের