ভক্তদের কী সারপ্রাইজ দিতে চলেছেন কিয়ারা, জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদবানি (Kiyara advani)। বেশ কিছুদিন ধরেই তাঁর সঙ্গে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (siddharth Malhotra) সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমনকি ডিসেম্বরেই তাঁরা বিয়ের পিড়িতে বসতে চলেছেন বলেও সম্প্রতি খবর ছড়িয়েছে। এই পরিস্থিতিতে এবার অনুরাগীদের সারপ্রাইজ দিতে চলেছেন বলে জানালেন অভিনেত্রী কিয়ারা আদবানি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন শীঘ্রই তিনি অনুরাগীদের সঙ্গে এমন একটা খবর ভাগ করে নিতে চলেছেন যা তিনি দীর্ঘদিন ধরে নিজের মধ্যে চেপে রেখেছেন। কিন্তু এবার তিনি এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিতে চান। কিয়ারার এই পোস্ট তাঁর ভক্তদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। অনেকেরই অনুমান কিয়ারা সিদ্ধার্থের সঙ্গে তাঁর সম্পর্কের ঘোষণা করতে চলেছেন।

উল্লেখ্য এর আগে কিয়ারা-সিদ্ধার্থকে নিয়ে দীর্ঘদিন নেট মাধ্যমে চর্চা হয়। শেরশাহ চলচ্চিত্রের শুটিঙের সময় থেকেই তাঁদের প্রেম শুরু হয়। বলিউডের একাধিক অনুষ্ঠানে দুই তারকাকে এক সঙ্গে দেখা গিয়েছে। তবে কিয়ারা বা সিদ্ধার্থ কেউই কখনও নিজেদের সম্পর্ককে শিলমোহর দেননি। বরং মাঝে বেশ  কয়েক মাস ধরে কিয়ারা ও সিদ্ধার্থ বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। এরপর সম্প্রতি দুই তারকা বিয়ের পিড়িতে বসতে চলেছেন বলে খবর ছড়ায়ল। শোনা যায় এই বছর ডিসেম্বরেই সাত পাকে ঘুরতে চলেছেন এই জনপ্রিয় জুটি।

এমনকি কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ের ভেনুও ঠিক হয়ে গিয়েছে বলে খবর ছড়ায়। প্রথমে শোনা যায় গোয়ায় ডেসটিনেশন ওয়েডিং করতে চলেছেন কিয়ারা-সিদ্ধার্থ। পরে শোনা যায় চণ্ডীগড়ের ‘দ্য ওবেরয় সুখবিলাস স্পা এবং রিসোর্ট’-এ বসতে চলেছে কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের আসর। এছাড়া কিয়ারা-সিদ্ধার্থের বাবা-মা দিল্লিতে থাকেন্। তাঁদের পারিবারিক অনেক বন্ধু-বান্ধবও দিল্লিতে থাকেন। তাই সেইখানকার আত্মীয় বন্ধুদের উপস্থিতিতে বিয়ের কিছু অনুষ্ঠান দিল্লিতে হতে চলেছে বলেও শোনা যায়। এছাড়াও কিয়ারা সিন্ধি মেয়ে এবং সিদ্ধার্থ পাঞ্জাবি। ফলে সিন্ধি-পাঞ্জাবি নিয়ম মেনেই বিয়ের আচার-অনুষ্ঠান পালন করা হবে।

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

পুজোর আগে মুখে ব্রাশ ঘষে জ’লাইন শার্প করছেন? সাবধান, নষ্ট হতে পারে ত্বক

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

পঞ্চাশে পৌঁছেও সুস্থ থাকতে চান? বয়স অনুযায়ী প্লেটে রাখুন এই খাবারগুলি

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শরীর থাকবে ফিট, জলখাবারে তেল ছাড়া বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?