শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের সিনেমাকে পিছনে ফেলে দিয়ে ভারতে রেকর্ড গড়ছে , ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’। ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির এই নতুন সিনেমাকে কেন্দ্র করে বিপুল উৎসাহ রয়েছে। সেই উৎসাহ ভারতেও দেখা গিয়েছে। যার ফলে হলিউডের সিনেমার জন্য রেকর্ড ভেঙে গিয়েছে বলিউডের। বক্স অফিসে প্রথম দিনে ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’ আয় করেছিল ৭২.৪৪ কোটি টাকা। তৃতীয় দিনে সেই আয়ের অঙ্কটা দাঁড়িয়েছে ২১১.২৭ কোটিতে। যা ভারতে মুক্তি পাওয়া হলিউডের যে কোনও সিনেমার থেকে বেশি বলে জানাচ্ছে বক্স অফিস বিশেষজ্ঞরা।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’ বছরের অন্যতম বড় একটি সিনেমা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি চলচ্চিত্রের রেকর্ড ভেঙে দিতে পারে। ভারতেও চুটিয়ে ব্যবসা করছে টম হোল্যান্ড জেনদায়া অভিনীত সিনেমাটি। ভারতের বক্স অফিসে সব ভাষাতেই দারুণ লক্ষ্মীলাভ করছে মার্ভেল সিনেম্য়াটিক ইউনিভার্সের সিনেমাটি। ভারতে এই সিনেমা অ্যাডভান্স বুকিংয়ে ৩৫ কোটি টাকা আয় করেছিল। তাই সেই বিষয় থেকেই অনুমান করা যায় কতটা উৎসাহ রয়েছে এই সিনেমাকে কেন্দ্র করে। ভারতের বক্স অফিসে গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’। প্রখম দিনে সিনেমাটি আয় করেছিল ৭২.৪৪ কোটি টাকা। দ্বিতীয় দিনে আয় করে ৫৯.০৩ কোটি টাকা। তৃতীয় দিন অর্থাৎ শনিবার বক্স অফিসে আয় করে ৮৪.০১ কোটি টাকা। যার ফলে মাত্র তিনদিনেই ২১৫.৪৮ কোটি টাকা আয় করল টম হোল্যান্ডের ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’।

আরও পডুন: গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

বক্স অফিসের বিশেষজ্ঞদের মতে, ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’ আয়ের নিরিখে ছাপিয়ে গিয়েছে শাহরুখের ‘পাঠান’ ও সলমান খানের ‘টাইগার থ্রি’-কে। আজ, রবিবার বক্স অফিসে বিপুল অঙ্কের আয় করতে পারে এই সিনেমা।

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২