গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্কটল্যান্ডের গ্লাসগোয় বসেছে কমনওয়েলথ গেমসের আসর। এবারের কমনওয়েলথ গেমসে ভারত পদক জয়ের রেকর্ড করেছে। এর মাঝেই ঘটে গেল বিপত্তি। গ্লাসগোয় একটি রেস্তরাঁ-তে খেতে গিয়ে রেগে গিয়েছেন ভারতীয় বক্সার লাভলিনা বরগোঁহাই। কারণ, ওই রেস্তরাঁর ন্যাপকিনে ভারতের যে ম্যাপ ছিল সেটি ছিল অসম্পূর্ণ। জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বাদ দিয়ে ভারতের ম্যাপ আঁকা ছিল ন্যাপকিনে। যা দেখে বেজায় চটে যান বক্সার লাভলিনা।

ঘটনার সূত্রপাত, ‘মিস্টার সিংহ’স ইন্ডিয়া- দ্য হোম অফ কারি’ নামে গ্লাসগোর একটি রেস্তরাঁ রয়েছে। তাতে খেতে যাওয়ার জন্য কমনওয়েলথে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিযোগীদের দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ রক্ষা করতেই সেখানে খেতে যান ভারতীয় খেলোয়াড়েরা। সেই দলে ছিলেন বক্সার লাভলিনা। রেস্তরাঁর টেবিলে খেতে বসে লাভলিনা দেখেন, মোছার জন্য যে কাগজ বা ন্যাপকিন রাখা ছিল, তাতে রেস্তরাঁর নামের সঙ্গে ছাপা ছিল ভারতের মানচিত্র। কিন্তু সেই মানচিত্র রয়েছে অসম্পূর্ণ। তাতে কাশ্মীরের একাংশ এবং গোটা উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্য ছিল না। দেশের এমন বিকৃত মানচিত্র দেখে মেজাজ হারিয়ে ফেলেন লাভলিনা। চুপ করে বসে না থেকে প্রতিবাদ করেন তিনি। লাভলিনা রেস্তরাঁর ম্যানেজারকে বলেন, ‘ন্যাপকিনে যে মানচিত্র ছাপা হয়েছে, তাতে গোটা উত্তর-পূর্ব ভারত নেই। এটা মেনে নেওয়া যায় না। দেশের প্রতিটি প্রান্তই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ মানচিত্র ছাপা উচিত।’

আরও পডুন: মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

গ্লাসগোর বুকে একজন ভারতীয় রেস্তরাঁ খুলে ব্যবসা করছেন অথচ দেশের মানচিত্র ভুল থাকায় ক্ষোভপ্রকাশ করেন কমনওয়েলথে বক্সিং-য়ে রপো জয়ী লাভলিনা। বিষয়টি নিয়ে রেস্তরাঁর তরফে কোনও সাফাই দেওয়া হয়নি। তবে লাভলিনার প্রতিবাদের সমর্থন জানিয়েছেন, ভারতের বক্সিং নিয়ামকের সর্বোচ্চ সংস্থার সভাপতি অজয় সিংহ। তিনি জানিয়েছেন, ‘মানচিত্রে কাশ্মীরের একাংশও নেই ন্যাপকিনে। আমরা সংশ্লিষ্ট রেস্তরাঁ কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব ভুল সংশোধন করে নেওয়ার কথা বলেছি।’

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি