শ্রীদেবীর পরিহিত শাড়ী এবার নিলামে, সংগৃহীত অর্থ যাবে মেয়েদের শিক্ষার কাজে

আমরা ইংলিশ ভিংলিশের দশ বছর উদযাপন করছি, তাই আমরা ১০ অক্টোবর আন্ধেরিতে একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছি। যেখানে অনেকেই উপস্থিত থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালে আচমকাই খবর পাওয়া যায় যে, বলিউডের স্বনামধন্য অভিনেত্রী শ্রীদেবী আর নেই, তাঁর রহস্যজনক মৃত্যুতে ভেঙে পড়ে গোটা দেশ। বলিউডের জগতে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র বলিউডকে উপহার দিয়েছেন। এক একজন সুপারস্টার অভিনেতার দাপুটে নায়িকা হয়েছেন তিনি। সুতরাং বলাই চলে যে, ভারতীয় সিনেমার অন্যতম বিখ্যাত নাম এই অভিনেত্রীর। প্যান-ইন্ডিয়ান তারকাও ছিলেন তিনি। তাঁর শক্তিশালী পারফরম্যান্সের ফ্যান আজও গোটা দেশের মানুষ। কিন্তু আশির দশকে বিখ্যাত নায়িকা ছিলেন তিনি। ১৯৯৭ সালে তিনি কাজ থেকে বিরতি নিয়েছিলেন। ফের ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে অভিনয় করে বড় পর্দায় কামব্যাক করেছিলেন এই অভিনেত্রী।

এই ছবিটিও বক্সঅফিসে দুর্দান্ত আয় করেছিল। ছবিটি গত ১০ ​​অক্টোবর ১০ বছর পূর্ণ করতে চলেছে। এদিন শ্রীদেবী অভিনীত এই ছবিটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্যে এই ছবির পরিচালক গৌরী শিন্ডে একটি বিশেষ পরিকল্পনার বন্দোবস্ত করেছেন। জানিয়েছেন, তিনি ইংলিশ ভিংলিশে শ্রীদেবীর পরা শাড়ি নিলাম করতে চান। আর এখান থেকে পাওয়া সংগৃহীত অর্থ মেয়েদের শিক্ষার জন্য একটি এনজিওতে দান করতে চান। তাঁর কথায়, “আমরা ইংলিশ ভিংলিশের দশ বছর উদযাপন করছি, তাই আমরা ১০ অক্টোবর আন্ধেরিতে একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছি। যেখানে অনেকেই উপস্থিত থাকবেন। ফিল্মটি সম্পর্কে কথোপকথন করা হবে এবং আমরা তাঁর শাড়িও নিলাম করতে চলেছি, যেগুলো আমি আজ পর্যন্ত নিরাপদে রেখেছিলাম।”

ইংরেজি ভিংলিশ সম্পর্কে

ইংলিশ ভিংলিশ, গৌরী শিন্দের পরিচালিত চলচ্চিত্র, যেখানে শ্রীদেবীকে একজন গৃহিণীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। যিনি ইংরেজিতে পারদর্শী নন। তার জন্যে নিজের পরিবারের কাছেই সম্মানিত হন না। এরপর একদিন নিজের নিরাপত্তাহীনতা কাটিয়ে গোপনে একটি স্পোকেন ইংরেজি ক্লাসে ভর্তি হন। ইংলিশ ভিংলিশ-এর কাস্টে শ্রীদেবী ছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, আদিল হুসেন, প্রিয়া আনন্দ, এবং মেহেদি নেবো। ছবিটি একটি সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্য হিসেবে আবির্ভূত হয়। ইংলিশ ভিংলিশের পর পুলি ও মম ছবিতে অভিনয় করেছিলেন শ্রীদেবী।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?