দ্বিতীয় বিবাহবার্ষিকী, সৃজিতকে কি বললেন মিথিলা?

বিয়ের দ্বিতীয় জন্মদিনে দাম্পত্য জীবনের টুকরো ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল তুলে ধরলেন সৃজিত ঘরনী রফিয়াথ রশিদ মিথিলা। সেখানেই দেখা মিলল তাঁদের সুখী পরিবারের।

Share:

তাড়াতাড়ি বিরক্ত লাগে নিজস্ব প্রতিনিধি: ২০১৯ এর ৬ ডিসেম্বর আইনত বিবাহবন্ধনে আবদ্ধ হন সৃজিত-মিথিলা। সোমবার তাঁদের এই বিয়ের দুই বছর পূর্ণ হল। স্বাভাবিক ভাবেই দ্বিতীয় বর্ষ পূর্তিতে পরিচালক ঘরনী তাঁদর বিয়ের দিনের এবং পরবর্তীকালে তাঁদের দাম্পত্যজীবনের টুকরো ছবি তুলে ধরেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেল। তিনটি ছবির প্রথমটিতে দেখা যাচ্ছে সুখী পরিবারকে। বোঝা যাচ্ছে দোলের দিন তোলা এই ছবি তাঁদর  রঙিন দাম্পত্যজীবনের ইঙ্গিত দিচ্ছে। মেয়ে আইরাকে কাঁধে চাপিয়ে স্ত্রী মিথিলার সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়কে। বিভিন্ন রঙের আবিরে সেজেছেন তাঁরা। তার পরের ছবিতে দেখা যাচ্ছে দুটি কেক। রয়েছে সঙ্গে তাঁদের দুজনের ছবি। কেকে লেখা আছে। ‘সঙ্গ জিয়েঙ্গে’ ‘সঙ্গ লড়েঙ্গে’। শেষ ছবিতে তাদের বিয়ের দিনে তোলা একটি ছবি পোস্ট করেছেন মিথিলা। ট্যাগ করেছেন স্বামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ক্যাপশনে লিখেছেন “হ্যাপি সেকেন্ড ইনিংস মিস্টার মুখার্জি, এসো আমরা দুজনে মিলে একটা উইনিং টিম তৈরি করি”। সেই ছবিতে আবার দাওয়াত চেয়ে কমেন্ট করেছেন আবীর চট্টোপাধ্যায়।

 

বলে রাখা ভালো, গতবছর তাঁদের আইনি বিয়ের প্রথম বছর উদযাপনে পরিবারকে সঙ্গে নিয়ে সুন্দর বনে গিয়েছিলেন সৃজিত মুখার্জী। সুন্দরবনের সমস্ত ছবি তাঁরা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। জলের ধারে শুয়ে থাকা কুমির এমনকি লঞ্চে করে সুন্দরবনের নদীর বুকে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা আইরার সঙ্গে খুনসুটি সমস্তকিছুই ভাগ করে নিয়েছিলেন সৃজিত। ৬ ডিসেম্বর ২০১৯ আইনত বিয়ে করার পর ২০২০-র ৫ মার্চ আয়োজিত হয় সৃজিত-মিথিলার রিসেপশন। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার বহু জন। বাংলাদেশ খ্যাত অভিনেত্রী রফিয়াথ রশিদ মিথিলা এখন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠছেন ধীরে ধীরে। রাজর্ষি দের পরিচালনায় ‘মায়া’ ছবিতে তাঁকে দেখা যাবে। এছাড়াও ‘আয় খুকু আয়’ ছবিতে বুম্বাদার সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে মিথিলাকে। অন্যদিকে সৃজিত ব্যস্ত ছবির কাজ নিয়ে। আরব সাগরের তীরের চলচ্চিত্রজগতেও একটু একটু করে সাম্রাজ্য বাড়াচ্ছেন সৃজিত। আগামী ৪ ফেব্রুয়ারি তাঁর এক বড় পরীক্ষা। কারণ ওই একই দিনে মুক্তি পাচ্ছে তাঁর দুটি ছবি। একটি হিন্দিতে এবং একটি বাংলাতে। ঐদিন মুক্তি পাবে তাঁর পরিচালিত ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ অন্যদিকে ‘সাবাস মিতু’ সব মিলিয়ে এই এখন সৃজিত বরাবরের মতো ব্যস্ত পরিচালক। গতবছর সুন্দরবনের আইনি বিয়ের বর্ষপূর্তি উদযাপন করলেও এই বছর তাঁরা কোথায় যাচ্ছেন এখন তাই দেখার।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ জঙ্গি

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর