পালক মুচ্ছলের বিয়েতে চাঁদের হাট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বলিউডের অন্যতম জুটি রিচা চাড্ডা ও আলি ফজলের পর এবার সাত পাকে বাঁধা পড়লেন আরও এক জনপ্রিয় জুটি পালক মুচ্ছল এবং মিঠুন শর্মা। দীর্ঘ প্রেম কাহিনীর পর রবিবার রাতে বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন সুরকার মিঠুন শর্মা (Mithun Sharma), এবং গায়িকা পালক মুচ্ছল (Palok mucchol)। মুম্বইয়ে বসে ছিল তাদের বিয়ের আসর। সুরেলা জুটির এই বিয়েকে কেন্দ্র করে রবিবার মুম্বইয়ে বসেছিল চাঁদের হাট। সঙ্গীত জগতের একাধিক তারকার পাশপাশি উপস্থিত ছিলেন অভিনয় জগতের তারকারাও। বিয়ের ছবি নিজেরদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে নবদম্পতি লেখেন, “আজ থেকে আমরা সদাসর্বদার জন্য এক হলাম আমাদের চিরন্তন পথ চলা শুরু হল”। এছাড়াও পালকের ভাই পলাশ মুচ্ছল বিয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যা ভাইরাল হয়।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবি গুলোতে দেখা গিয়েছে রবিবার মুম্বইয়ে পালকের বিয়েতে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী উদিত নারায়ন থেকে সনু নিগম আরমান মালিক থেকে আদিত্য নারায়ন এবং তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়াল, উদিত নারায়নের স্ত্রী দিপা নারায়ন সহ এক ঝাঁক তারকা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেটার স্মৃতি মান্দানা অভিনেত্রী রূপালি গাঙ্গুলী, অভিনেতা অভিনব শুক্লা, অভিনেত্রী রুবিনা দিলাইক, অভিনেত্রী রেশ্মী দেশাই সহ অনান্য তারকারা। বিয়ের অনুষ্ঠানে লাল-সোনালি লেহেঙ্গায় সেজেছিলেন পলক। এর সঙ্গে পরেছিলেন কুন্দনের জড়োয়া হার, হাতে চূড়া, মাথায় মাংগটিকায় নতুন কনে পলককে অসাধারন লাগছিল। অন্যদিকে বেইজ রঙা শেরওয়ানিতে ধরা দিলেন মিঠুন, পলকের সঙ্গে রং মিলিয়ে শেরওয়ানির সঙ্গে লাল স্টোল নিয়েছিলেন মিঠুন। পালকের প্রিওয়েডিং অনুষ্ঠানের একাধিক ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। গায়ে হলুদ থেকে মেহেন্দি প্রতিটি অনুষ্ঠানেই সাবেকি সাজে ধরা দিয়েছেন পালক এবং মিঠুন।

উল্লেখ্য কর্মসুত্রেই সুরকার মিঠুন শর্মার সঙ্গে পরিচয় হয় সঙ্গীত শিল্পী পালক মুচ্ছলের। ‘আশিকি ২’-এর ‘মেরি আশিকি’ এবং ‘চাহু ম্যায় ইয়া না’-র মতো একাধিক জনপ্রিয় গান অনুরাগীদের উপহার দেন এই জুটি। এবং একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমের সম্পর্কে আবদ্ধ হন দুই শিল্পী। অবশেষে রবিবার মুম্বইয়ে চার হাত এক হল। জানা গিয়েছে মুম্বইয়ে বিয়ের অনুষ্ঠান মিটলে ইন্দোরে পালকের বাড়িতে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন নব দম্পতি।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের