ইংরেজি চলচ্চিত্র থেকে চুরি হয়েছে ‘শোলে’তে গব্বরের গুলি করা দৃশ্য, বিস্ফোরক তথ্য ফাঁস

হা হা... কে ভেবেছিল যে ভারতের সবচেয়ে বেশি দেখা/প্রশংসিত চলচ্চিত্রগুলির একটির অংশগুলি নীচের এই ছবির একটি অনুলিপি হবে... সম্ভবত আপনি এটি ইতিমধ্যেই জানতেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউডে রিমেক চলচ্চিত্রের দাপট অধিক। যদিও এই নিয়ে বিতর্কও কম নেই। আইনের কাঠগড়াতেও পৌঁছয় মাঝে মধ্যে এহেন বিতর্ক গুলি। বর্তমানে বেশিরভাগ বলিউড ছবিগুলি দক্ষিণী ছবির আদলে নির্মিত। কিন্তু শুধুমাত্র বর্তমান বললে ভুল হবে, সত্তরের দশক থেকে বিষয়টির চল রয়েছে। বলিউড ছবিগুলি কপি করা হত। কি জানতে চান তো, বিষয়টি কেন বলছি! চলুন জানিয়ে দেওয়া যাক। সত্তরের দশকে বলিউডের অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র ছিল ‘শোলে’। যা বলিউডের আইকনিক সিনেমা গুলির মধ্যে একটি, যা আজও দর্শকদের মন টানতে ব্যর্থ হয় না। মুভিটি দর্শকদের মনে দারুণ একটি ছাপ রেখেছিল। এমনকী আজও এই ছবি তরুণ প্রজন্মকে প্রভ্বিত করে। ছবির চিরসবুজ সংলাপগুলি আজও অনুরণিত হয় ভক্তদের হৃদয়ে। ‘শোলে’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং আমজাদ খান। শোলের একটি আইকনিক দৃশ্য হল, ধ্যানমূলক সিকোয়েন্স যেখানে গব্বর সিং (আমজাদ খান) ঠাকুরের (সঞ্জীব কুমার) পুরো পরিবারকে গুলি মেরে ফেলেছিলেন।

জানেন কী, এই সিকোয়েন্সটি সার্জিও লিওনের ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্ট’ (1968) থেকে চুরি করা। সোমবার, অভিনেতা আদিল হুসেন ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্ট-এর একটি ক্লিপ শেয়ার করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সেখানেও একজন গব্বর সিং-এর মতো ঠাকুরের পরিবারের সদস্যদের এক এক করে গুলি করে হত্যা করছে। আদিল সিনেমার নাম না করলেও, নেটিজেনরা শোলের সঙ্গেই মিল করিয়েছেন। ক্যাপশনে আদিল লিখেছেন, “হা হা… কে ভেবেছিল যে ভারতের সবচেয়ে বেশি দেখা/প্রশংসিত চলচ্চিত্রগুলির একটির অংশগুলি নীচের এই ছবির একটি অনুলিপি হবে… সম্ভবত আপনি এটি ইতিমধ্যেই জানতেন!”

নেটিজেনদের মধ্যে একজন বলেছিলেন, “ওয়ান্স আপন এ টাইম ইন দ্য ওয়েস্ট সর্বকালের সেরা পশ্চিমী ছবির মধ্যে একটি৷”তৃতীয় একজন ব্যবহারকারী লিখেছেন, “তারা শুধু সঙ্গীত, বীট, গান, চিত্রনাট্য সবকিছুই কপি করেছে এবং তাঁদের আসল কাজ হিসাবে আমাদের দেখিয়েছে”। ‘শোলে’ সর্বকালের অন্যতম স্বীকৃত হিন্দি চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, হেমা মালিনী, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, সঞ্জীব কুমার, আমজাদ খান, আশারানি, ভিজু খোতে এবং জগদীপ। এটি লিখেছেন সেলিম-জাভেদ এবং প্রযোজনা করেছেন সিপ্পি ফিল্মস। অন্যদিকে ‘ওয়ান্স আপন এ টাইম ইন দ্য ওয়েস্ট’ তারকা হেনরি ফন্ডা।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?