অভিনয় নয় এবার অডিও বুকে ডেবিউ করলেন অনুপমা খ্যাত সুধাংশু পান্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ হিন্দি টেলিভিশনের (Television) জনপ্রিয় ধারাবাহিক অনুপমাতে বানরাজের চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন সুধাংশু পান্ডে (Shudhanshu Pandey)। অনুপমার পর আবার নতুন চরিত্রে কাজ করতে চলেছেন জনপ্রিয় এই অভিনেতা। তবে এবার আর পর্দায় দর্শকরা তাঁকে দেখতে পাবেন না। পরিবর্তে তাঁর কন্ঠস্বর শুনতে পাবেন অভিনেতার অনুরাগীরা। কারন এবার অডিও বুকে (Audio book) কাজ করছেন অভিনেতা সুধাংশু পান্ডে। তাঁর এই অডিও বুকের নাম “শ্রাপিট”। এই অডিও বুকটি পরিচালনা করছেন আরজে মন্ত্র।

অডিও বুকে কাজ করার নতুন এই অভিজ্ঞতা সম্পর্কে অভিনেতা সুধাংশু পান্ডে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন “আমার প্রথম অডিও বুক করার অভিজ্ঞতা দুর্দান্ত। আমি এই অডিও বুকে আমার কণ্ঠ দিতে পেরে খুব খুশি। এবং এটা একইসঙ্গে আমার জন্য গর্বের মুহূর্ত। আমি মনে করি আমার ব্যারিটোন কণ্ঠ আমাকে কোনো চরিত্র ফুটিয়ে তুলতে সাহায্য করে। একটি ভাল কণ্ঠ থাকলে সবসময় ভাল অভিব্যক্তি প্রকাশের সুবিধা থাকে এবং আমি এই বিষয়ে ভাগ্যবান”। সুধাংশু আরও জানিয়েছেন, “এটি অডিও শিল্পে আমার শুরু। এই কাজ করে  আমার দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। এবং আমি আশা করি অডিওতে আরও অনেক ভালো কাজ করব”।

পাশপাশি এই অডিও বুকে কাজ করার প্রস্তুতি প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, আমি মনে করি এই অডিও বুকের প্রযোজক এবং পরিচালক আরজে মন্ত্রের কাছ থেকে ব্রিফিং পাওয়াই আমার একমাত্র প্রস্তুতি ছিল। সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পর, আমরা এটি রেকর্ড করতে শুরু করি”। অডিও বুকটি সম্পূর্ণ করতে তাঁর প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে বলেও জানিয়েছেন অভিনেতা। এছাড়াও জনপ্রিয় আরজে মন্ত্রের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে শুধাংশু জানিয়েছেন “মন্ত্র আমার খুব প্রিয় বন্ধু। আমরা একসঙ্গে একটি ধারাবাহিকেও অভিনয় করেছি এবং সে খুবই মেধাবী ও দক্ষ। আর আপনি যখন আপনার বন্ধুদের সঙ্গে কাজ করতে যান তখন পারস্পরিক বোঝাপরার কারনে কাজ করা অনেক সহজ হয়ে যায়”।

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর