সুদীপ্তা, মিষ্টির পর আবারও টলিউডে বিয়ের সানাই, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে ‘রাঙা বউ’ শ্রুতি

'ত্রিনয়নী'-র সময় থেকেই এই তারকা জুটির প্রেমের সূত্রপাত। কিন্তু সম্পর্ক নিয়ে প্রথম থেকেই অকপট অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউড জুড়ে বিয়ের সানাই। দিন কয়েক আগেই হয়ে গেল অভিনেত্রী সুদীপ্তার বিয়ে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন পর্দার বেণী বৌদি। তাঁর বিয়ে ঘিরে প্রায় ১ মাস টলিউড রমরমা ছিল। সুদীপ্তার বিয়ের রেশ মিটতে মিটতেই প্রকাশ্যে এসেছে অভিনেত্রী মিষ্টি সিং-এর বিয়ের তারিখ। আগামী ১৮ মে রেজিস্ট্রি করেই বিয়ে করবেন মিষ্টি। পাত্র তাঁর ছোটবেলার বন্ধু রেমো দাস রায়। যদিও বিয়ের পূর্বে হলদি, মেহেন্দি সব অনুষ্ঠানই হবে অভিনেত্রীর। যাই হোক, টলিউডে লাভ বার্ডসের অভাব নেই। এবার নাকি সুখবর দিতে চলেছেন অভিনেত্রী শ্রুতি দাস।

খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রুতি। তাঁর প্রেমিককে মোটামুটি সবাই চেনেন। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। নেই নেই করে প্রায় অনেক বছরই হয়ে গেল তাঁদের সম্পর্ক। ভালোবাসা যে, বয়স, ধর্ম, জাত কিছুই মানে না, সেটা তাঁদের দেখলেই বোঝা যায়। সম্প্রতি ‘রাঙাবউ’ শ্রুতি নিজেই জানালেন, তিনি কবে বিয়ে করছেন। সুদীপ্তার বিয়েতে একেবারে জোড়ায় ধরা দিয়েছিলেন তাঁরা। আবার রং মিলান্তি পোশাকে। সেখানেই একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানান, খুব শীঘ্রই গাঁটছাড়া বাঁধতে চলেছেন তিনি। খুব ছোট্ট শহরের মেয়ে শ্রুতি।

‘ত্রিনয়নী’ দিয়ে অভিনয় জগতে পা। তারপর ‘দেশের মাটি’, ‘রাঙা বউ’-সহ একাধিক ধারাবাহিকের তাঁর অভিনয় বারবার দর্শকদের মুগ্ধ করেছে। এদিকে তাঁর গায়ের বর্ণ, নানা সময় চেহারা নিয়ে কটুক্তির শিকার হয়েছিলেন অভিনেত্রী।কিন্তু বরাবরই স্পষ্ট বক্তা শ্রুতি, কখনওই চুপ করে থাকেনি। এমনকী, স্বর্ণেন্দুর সঙ্গে তাঁর বয়সের ফারাক নিয়েও নানা কথা শুনতে হয়েছে। ‘ত্রিনয়নী’-র সময় থেকেই এই তারকা জুটির প্রেমের সূত্রপাত। কিন্তু সম্পর্ক নিয়ে প্রথম থেকেই অকপট অভিনেত্রী। এদিন শ্রুতিকে বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে, অভিনেত্রী বলেন, “কারও বিয়েতে এলে এখন খুব বেশি করে মনে হয়। আমরা কবে বিয়ে করব।” চলতি বছরেই সাতপাকে বাঁধা পড়বেন কিনা, জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, “এবছর নয় সামনের বছর মানে ২০২৪ আমরা বিয়ে করব। তবে ২০২৪-এর শীতে বিয়ে করব।”

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান