‘জয়া বচ্চনের মতোই বদমেজাজি সানি দেওল’, অভিনেতার উপর ক্ষোভপ্রকাশ পাপারাৎজিদের

মুম্বই পাপারাৎজিদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্যে জয়া বচ্চনের পর এবার অভিনেতা সানি দেওলের নামের পাশে জুড়ল 'বদমেজাজি' তকমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই পাপারাৎজিদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্যে জয়া বচ্চনের পর এবার অভিনেতা সানি দেওলের নামের পাশে জুড়ল ‘বদমেজাজি’ তকমা। প্যাপদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্যে এমনিতেই দুর্নাম রয়েছে প্রবীণ অভিনেত্রী তথা অমিতাভ বচ্চনের ঘরণী জয়া বচ্চনের। নানা সময়ে পাপারাৎজিদের সঙ্গে তাঁর খারাপ আচরণ নিয়ে নেটপাড়ায় বিতর্কের ঝড়ও ওঠে। যদিও অভিনেত্রী স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে, তিনি পাপারাৎজিদের একেবারেই পছন্দ করেন না। তাঁদের আচরণ, পোশাক নিয়ে তাঁর আপত্তি রয়েছে। এবার পাপারাৎজিদের সঙ্গে একই রকম আচরণ করে মুখ পোড়ালেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। ধর্মেন্দ্রর মৃত্যুর কয়েকদিন আগে, একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

যেখানে সানি দেওলকে হাতজোড় করে তাঁদের জুহুর বাড়ির সমানে পাপারাজ্জিদের ভিড় জমানো এবং ভিডিও করার জন্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল। এমনকি সানিকে অভিশাপ দিতে বলতে দেখা যায়, “তোমার কি বাড়িতে বাবা-মা এবং সন্তান আছে? তোমার কি লজ্জা করে না? তুমি ভিডিও বানাচ্ছ।” এই ভিডিওটি প্রকাশের পর, সানি নেটিনাগরিকদের পাশাপাশি চলচ্চিত্র ব্যক্তিত্বদের থেকেও সমালোচনার শিকার হয়েছিলেন। এবার সানির এই আচরণ নিয়ে মুখ খুললেন সিনিয়র পাপারাৎজি ভারিন্দর চাওলা। তিনি জানালেন, “আমি বলতে চাই, জয়া বচ্চনের মতো সানি পাজিও একজন বদমেজাজি মানুষ। এটা কেবল তার স্বভাব। দেশে অনেক মানুষ আছেন যারা ধর্মেন্দ্রজিকে ভালোবাসেন। সেদিন পাপারাৎজিরা প্রয়াত অভিনেতার বাড়ি থেকে কমপক্ষে ২০-৩০ ফুট দূরে ছিলেন। তাঁরা কেবল তাঁদের কাজ করছিলেন। তাঁরা দর্শকদের দেখাতে চেয়েছিলেন যে ধর্মেন্দ্রের মতো এত সুন্দর একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে কত বলিউড সেলিব্রিটি আসছেন। তাঁর প্রতি তাঁদের কতটা ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে।”

তবে সানির সেই সময়ে আরও একটি বিষয়ে রাগ ছিল। কারণ ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তির সময় তাঁর পরিবারের কাঁদতে থাকা একটি ভিডিও, হাসপাতালের একজন কর্মী ফাঁস রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছিলেন। এই বিষয়ে ভারিন্দর চাওলা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ধর্মেন্দ্রের হাসপাতালের ভিডিও ফাঁস হওয়া আমাদের দোষ নয়। আপনাদের অভ্যন্তরীণ সমস্যার জন্যে আমাদের উপর রাগ প্রকাশ করতে পারেন না? যদি সানি সেই সময় খুব বিরক্ত থাকতেন এবং গোপনীয়তার প্রয়োজন হত, তাহলে তিনি অশালীন ভাষা ব্যবহার না করেই তা বলতে পারতেন।”

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে