‘মুড ফুচকার মতো হলেও মন চায় রসগোল্লা’, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে দিঘার ‘মন্দারমণি’-তে রয়েছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সানি লিওন। যিনি তরুণ থেকে প্রবীণ সকল পুরুষ মানুষের কাছে ‘স্বপ্নের রানি’। রোজ রাতে যাঁকে অন্তত একবার স্পর্শ করার স্বপ্ন দেখেন সবাই। সেই লাস্যময়ী এখন বাঙালির প্রিয় ভ্রমণের জায়গায়? কিন্তু সেখানে কী করছেন প্রাক্তন নীল ছবির নায়িকা? এই নিয়েই চর্চা তুঙ্গে। গত কয়েকদিন ধরেই মন্দারমণি থেকে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলের ঘুম উড়িয়ে দিচ্ছেন নায়িকা, যে কারণে প্রায় প্রতিদিনই মন্দারমণিতে ভিড় বাড়ছে পর্যটকদের। সানিকে দেখতে মন্দারমণিতে ছুটে যাচ্ছেন তাঁরা।

সেই সুযোগে মন্দারমণির হোটেলগুলির দাম বাড়ছে। চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন শিল্প। হোটেলে হোটেলে হুড়মুড়িয়ে বাড়ছে ভিন রাজ্যের বুকিং। মুহুর্মুহু ছবি পোস্ট করে যেন নিজের অজান্তেই ‘বিনামূল্যে’ বাংলার পর্যটন শিল্পের প্রচার সারছেন তিনি। তাঁর প্রতিটা ছবিতেই রয়েছে মন্দারমণির উল্লেখ, পাশাপাশি হট পোশাকে পিছনে সমুদ্র নিয়েই ছবি তুলছেন তিনি। তবে বাঙালির শুধু প্রিয় ভ্রমণস্থলেই নয়, বাঙালির প্রিয় খাবারেও মজেছেন তিনি। বৃষ্টিভেজা খিচুড়ি, বেগুন ভাজা নয়, বরং রসগোল্লায় মজেছেন তিনি। সঙ্গে প্রিয় ফুচকাতেও জল আসছে তাঁর জিভে। এদিন তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, স্বল্প দৈর্ঘ্যের স্কার্ট, উন্মুক্ত উর্ধ্বাঙ্গের ব্রালেট। ঠোঁটে গাঢ় লিপস্টিক। আর চোখে বরাবরেই মতোই রোদ চশমা। যে ছবি দেখে এই মুহূর্তে নেটমহলের উন্মাদনার পারদ তুঙ্গে।

 

জানা গিয়েছে, একটি আন্তর্জাতিক খ্যাত সম্পন্না সংস্থার বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যেই মন্দিরমণিতে পা রেখেছেন নায়িকা। যদিও বাংলায় আসার কারণ প্রসঙ্গে তিনি নিজে কিছুই জানাননি। তবে তিনি যে মালদ্বীপের বদলে দেশবাসীর মনে মন্দারমণির নাম খোদাই করে দিতে চাইছেন, তা তাঁর লাস্যময়ী ছবির ক্যাপশনেই প্রমাণ। রথের দিনে ওই লাস্যময়ী ছবিটি শেয়ার করে সানি একটি রসিক ক্যাপশন জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘মন রসগোল্লা বললেও মেজাজ কিন্তু ফুচকার মতো..’। স্বাভাবিকভাবে অভিনেত্রীর এই ক্যাপশনেও মন করে নিয়েছে ভক্তদের। তাহলে কী ডায়েট ভুলে বাঙালির খাবারে মজেছেন তিনি? তবে আপাতত অভিনেত্রী কেন মন্দারমণিতে এসেছেন, কতদিন এখানে থাকবেন, সেটা জানতে চায় ভক্তরা।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর