তৃতীয় ব্যক্তির কারণেই মৌনির সঙ্গে ডিভোর্স? সত্যিটা সামনে আনলেন সুরজ

চার বছরের বিয়ে ভেঙেছে বলিউড অভিনেত্রী মৌনি রায় এবং ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। দুজনের যৌথ সিদ্ধান্তে তাঁদের পথ আলাদা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার বছরের বিয়ে ভেঙেছে বলিউড অভিনেত্রী মৌনি রায় এবং ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। দুজনের যৌথ সিদ্ধান্তে তাঁদের পথ আলাদা হয়েছে। গত সপ্তাহে মৌনি রায়, নিজেই তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন, যদিও আগে থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছিল। একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন। বিয়ের ছবিও সরিয়ে দিয়েছেন তাঁরা। অবশেষে জল্পনায় সিলমোহর দিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কিন্তু ডিভোর্সের কারণ স্পষ্ট করেননি কেউই। কিন্তু নেটপাড়ায় রব উঠেছে, মৌনির জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। সে হতে পারে দিশা পাটানি। তাঁদের মধ্যে ‘সমকামী’ সম্পর্ক থাকতে পারে, এই কারণেই সুরজের সঙ্গে আলাদা হয়েছেন মৌনি। এছাড়া এটাও জল্পনায় উঠেছিল যে, মৌনির টাকা আত্মসাৎ করে তাঁকে প্রতারিত করেছেন সুরজ, খ্যাতির সুযোগে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক গড়েছিলেন সুরজ।

যদিও কোনও জল্পনাই সত্যিই প্রমাণিত হয়নি। এবার এই জল্পনা নিয়ে মুখ খুললেন সুরজ নাম্বিয়ার। অনলাইনে একটি কড়া বিবৃতিতে তিনি খোরপোশ নিয়ে বিবাদ, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি সেগুলোকে মনগড়া কাহিনী বলে অভিহিত করে লিখেছেন, ‘আমাদের বিচ্ছেদকে ঘিরে কিছু ভিত্তিহীন খবর রটছে। সেগুলো একেবারে মিথ্যা। আমি পরিষ্কার করে বলতে চাই যে, আমাদের মধ্যে ভরণপোষণ নিয়ে কোনও বিবাদ নেই। এর সঙ্গে কোনও তৃতীয় পক্ষ জড়িত নয়। আমরা আলাদা হওয়ার সিদ্ধান্তটি সম্মানের সঙ্গে নিয়েছি। এটাই সত্যি। এর বাইরে যা কিছু বলা হচ্ছে তা সবই মনগড়া কাহিনী। দুজন মানুষকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। আমাদের বিচ্ছেদে আমাদের কোনও বন্ধুদের ভূমিকা নেই। তাই এমন রটনা ছড়ানো বন্ধ করুন। বিশেষ করে সেইসব নিরীহ বন্ধুদের টেনে আনবে না, যাদের সঙ্গে আমাদের বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই। সুতরাং মিথ্যা খবর ছড়াবেন না।’

২০২২ সালের ২৭ জানুয়ারি, গোয়ায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৌনি-সুরজ নাম্বিয়ার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের ৪ বছরের মধ্যেই সংসার ভাঙল তাঁদের।

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্ত্রীয়ের উপর লাগাতার অত্যাচার, যৌনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌

বন্ধুর ডাকে পার্টিতে গিয়ে মর্মান্তিক পরিণতি পুলিশ কনস্টেবলের

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের 

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ ৯ জন

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের

তপসিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, অ্যাপ বাসের ধাক্কায় মৃত ১, গুরুতর আহত ২