‘পা ভাঙা ছিল, ব্যবহার করা হয়েছিল বন্দুক’, সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি দিদি শ্বেতার

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন অভিনেতা। তবে অভিনেতার পরিবার দাবি তোলেন, তাকে খুন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যুর নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। তাঁর মৃত্যুর ৬ বছর পর পুনরায় এই মামলা তদন্তের নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে, আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি, ডিনো মোরিয়ার মতো একাধিক তাবড় তাবড় ব্যাক্তিত্বের নাম উঠেছে। দিশার বাবার দাবি, তাঁর মেয়ে আত্মহত্যা করেনি, তাঁর মেয়েকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। নতুন করে তদন্ত শুরু হওয়ায় এখন আশার আলো দেখছেন দিশার পরিবার। এই মর্মে এবার সুশান্ত সিংহ রাজপুতের দিদি শ্বেতা সিংহ কীর্তি নতুন দাবি তুললেন।

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন অভিনেতা। তবে অভিনেতার পরিবার দাবি তোলেন, তাকে খুন করা হয়েছে। যদিও ৬ বছর কেটে যাওয়ার পরেই অভিনেতার রহস্যমৃত্যুর কোনও কুলকিনারা হয়নি। গত বছর সিবিআই মামলা ক্লোজড করে দিয়েছে। এবার শ্বেতা সিংহ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অভিনেতার ময়নাতদন্ত নিয়ে একাধিক বিস্ফোরক ও চাঞ্চল্যকর দাবি করলেন।

 

জানালেন, ‘আমরা সম্প্রতি জানতে পেরেছি যে, ভাইয়ের ময়নাতদন্ত করেছিলেন যে ব্যক্তি, তিনি জানিয়েছেন, ঘটনার সময় বন্দুক ব্যবহার করা হয়েছিল। সুশান্তের গলায় জোর খাটানো হয়েছিল, ওঁর চোখ ক্ষতিগ্রস্থ হয়েছিল, ওঁর একটি পা ভেঙে দেওয়া হয়েছিল। ওঁর উপর মারাত্মক শারীরিক অত্যাচার করা হয়েছিল।’ শ্বেতা কাঁদতে কাঁদতে আরও বলেন, ‘আমি জানি নিজের কাছের মানুষের সঙ্গে এমন কিছু ঘটলে, তার মনের অবস্থা কেমন হতে পারে। তবে এত কিছুর পরেও আমি মনে কোনও ঘৃণা বা প্রতিশোধের ভাবনা পুষে রাখতে চাই না। আমি ভালবাসা, বিশ্বাস আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখছি।’ সম্প্রতি শ্বেতা আটলান্টায় একটি মেডিটেশন রিট্রিটে অংশ নেওয়ার পর তাঁর ভাবনাগুলি তুলে ধরলেন। এদিকে সুশান্তের মৃত্যুর ২০ দিন আগে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় দিশা সালিয়ানের। তখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে দিশার মৃত্যু নিছক আত্মহত্যার ঘটনা বলে বন্ধ করে দেওয়া হয়েছিল।

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

মিত্র রাশিতে বুধের প্রবেশ, কোন চার রাশির জাতকদের কপাল খুলবে?

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার