‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমা হল মানেই বড় পর্দায় প্রিয় ছবির সঙ্গে পপকর্ন, চিকেন নাগেটস কিংবা পছন্দের খাবারের স্বাদ। কিন্তু রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ দেখতে গিয়ে সেই চেনা অভিজ্ঞতাতেই বদল আসছে দর্শকদের। ছবির প্রদর্শন চলাকালীন প্রেক্ষাগৃহের ভিতরে আর মিলবে না চিকেন, মাছ কিংবা অন্য কোনও আমিষ খাবার। এগুলোর বদলে থাকছে শুধু নিরামিষ মেনু। দর্শকদের ধর্মীয় বিশ্বাস ও আবেগের কথা মাথায় রেখেই এমন বিশেষ সিদ্ধান্ত নিয়েছে SVF Cinemas। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে রবিবার ‘রামায়ণ’ দেখতে গিয়ে এমনই অভিজ্ঞতার মুখোমুখি হন দর্শকরা। পরে জানা যায়, রাজ্যের SVF-এর সমস্ত স্ক্রিনেই চালু হয়েছে এই নিয়ম।  

প্রযোজনা সংস্থা সূত্রে খবর, পশ্চিমবঙ্গে SVF Cinemas-এর মোট ৬৭টি স্ক্রিন রয়েছে। তার মধ্যে প্রায় ৯৫ শতাংশ স্ক্রিনে প্রতিদিন চারটি করে শো চলছে ‘রামায়ণ’-এর। ছবির প্রদর্শন চলাকালীন প্রেক্ষাগৃহের ভিতরে চিকেন, মাছ-সহ কোনও আমিষ খাবার পরিবেশন করা হচ্ছে না। পরিবর্তে দর্শকদের জন্য রাখা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, পনির কাটলেট, ভেজ বার্গারের মতো একাধিক নিরামিষ খাবার। তবে এই নিয়ম শুধুমাত্র ‘রামায়ণ’-এর শোগুলির ক্ষেত্রেই কার্যকর। অন্য ছবির প্রদর্শনের সময় আগের মতোই সম্পূর্ণ মেনু পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

কেন এমন সিদ্ধান্ত?

বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে SVF Cinemas। সংস্থার মুখপাত্রের বিবৃতিতে জানানো হয়েছে, কিছু ছবি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, দর্শকদের কাছে গভীর বিশ্বাস ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকে। ‘রামায়ণ’-এর প্রদর্শন চলাকালীন প্রেক্ষাগৃহে যখন হনুমান চালিশা বেজে ওঠে, তখন গোটা পরিবেশ অনেকের কাছেই মন্দিরের মতো অনুভূতি তৈরি করে। দর্শকদের সেই আবেগ ও বিশ্বাসের প্রতি সম্মান জানাতেই শো চলাকালীন নিরামিষ খাবার পরিবেশনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের পিছনে আগের কিছু অভিজ্ঞতার কথাও তুলে ধরেছে সংস্থা। ‘মহাবতার নরসিংহ’ দেখতে এসে অনেক দর্শক স্বেচ্ছায় প্রেক্ষাগৃহে ঢোকার আগে জুতো খুলে বাইরে রেখেছিলেন। আবার ‘হনুমান অংশ’ ছবির প্রদর্শনের সময় দর্শকদের একাংশ হলের ভিতরে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশনের অনুরোধ জানিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই ‘রামায়ন’-এর ক্ষেত্রে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে SVF।

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?