‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইকোপার্কে প্রতিদিন প্রাতঃভ্রমণে গিয়ে বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিছু না কিছু মন্তব্য করেন  রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবারও(১৭ নভেম্বর) তার অন্যথা হয়নি।  পুরুলিয়ায় আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ, পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যু, ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে চাকরির আবেদনপত্র বিলি থেকে শুরু করে কলকাতায় মন্দির বিতর্ক, একাধিক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন তিনি। পাশাপাশি রাজ্যের দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি এবং বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ প্রভুর জেলবন্দি থাকা নিয়েও মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী। 

পুরুলিয়ার কাশীপুরের মাজরামুড়া গ্রামে আদিবাসী তরুণীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ কড়া বার্তা দিয়ে বলেছেন,  দোষীরা শাস্তি পাবে। অন্যদিকে, পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় রত্না দেবনাথের বক্তব্যকে বিরোধীরা বিকৃত করছে বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,  পানিহাটির ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি অপরাধীরা ধরা পড়বে। এলাকার প্রতিনিধি রত্না দেবনাথের যা মনে হয়েছে, তিনি সেটাই বলেছেন। কেউ তাঁর বক্তব্য বিকৃত করলে তা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। এর পরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘গ্রেফতার হবে। অনেক কিছুই হবে। সবে শুরু হয়েছে।’ 

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

কলকাতায় মন্দির বিতর্ক নিয়েও সরব হন মন্ত্রী। মন্দিরের জমি দখল করে গোডাউন তৈরির অভিযোগে পুরসভার শোকজের জবাব দিয়েছে সংশ্লিষ্ট রেস্তোরাঁ কর্তৃপক্ষ। যদিও জমি দখলের অভিযোগ অস্বীকার করেছে তারা। সেচ দফতরের অব্যবহৃত জমিতে অস্থায়ী গোডাউন তৈরির কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। পরিদর্শনের পর জায়গাটি খালি করা হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, বিরিয়ানি কোম্পানির নাম সকলেই জানেন। তারা এই ধরনের জবরদখল করেছে। কলকাতা পুরসভা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।  

  

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?