কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি:  বয়স মাত্র ১১ মাস, ঠিক করে কথা বলতেও শেখেনি। মানুষ  চিনে ওঠার আগেই যৌন নির্যাতনের শিকার হল একরত্তি। উত্তরাখণ্ডের হরিদ্বারে ১১ মাসের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের আঙুল পরিবারের পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির কান্না থামানোর অছিলায় তাকে কোলে তুলে নিজের ঘরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির পরিবার উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা। কাজের সূত্রে হরিদ্বারের একটি শিল্পাঞ্চলে থাকেন তাঁরা। পরিবারের সদস্যরা স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। বিহারের ভাগলপুরের বাসিন্দা অভিযুক্ত ব্যক্তিও সম্প্রতি ওই একই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। তিনি শিশুটির পরিবারের কাছেই একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। অভিযোগ, রবিবার (১৫ নভেম্বর) রাতে শিশুটি খুব কান্নাকাটি করছিল, সেই সময়ে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তখনই ঘরে আসে অভিযুক্ত। শিশুটিকে শান্ত করার কথা বলে কোলে তুলে নেন। এরপর একরত্তিকে নিজের ঘরে নিয়ে যান। পরে মেয়ের আরও চিৎকার শুনে ছুটে আসেন মা। সেখানে গিয়ে নিজের একরত্তি সন্তানকে অসুস্থ ও বিপর্যস্ত অবস্থায় দেখতে পান মহিলা। ঠিক সেই সময়েই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

আরও পড়ুন: ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঋষিকেশের এইমস (AIIMS)-এ পাঠানো হয়। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এতটুকু শিশুর উপর এমন ভয়াবহ নির্যাতনের অভিযোগে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা