‘আমি কন্ট্রোভার্শিয়াল’ কটাক্ষে প্রযোজকদের ধুয়ে দিলেন স্বরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ায় (Social media) সেলিব্রিটিদের ট্রোল হওয়া বা অভিনেতা অভিনেত্রীদের ট্রোলারদের সপাটে জবাব দেওয়া নতুন কোনো বিষয় নয়। বিশেষত টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে ট্রোলারদের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়। শুধু তাই নয় কাস্টিং কাউচ বা বডি শেমিং বিভিন্ন বিষয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন বলিউড ও টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। এবার বলিউড প্রযোজকদের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। বলিউডের প্রযোজকদের কাছে বরাবরই বিতর্কিত বলে পরিচিত অভিনেত্রী স্বরা ভাস্কর। এবার সেই সকল প্রযোজকদের সপাটে জবাব দিলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি রিল ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিওটিতে তাঁকে নাচতে দেখা যায়। ভিডিওটিতে স্বরার পরনে একটি গোলাপী এবং হলুদ কম্বিনেশনের শাড়ি এবং সঙ্গে ভারী গয়না। ভিডিওটির ক্যাপশনে স্বরা লিখেছেন “বিশ্বের সমস্ত জেদী মানুষরা এক হও” সেই সঙ্গে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেছেন স্বরা যার মধ্যে অন্যতম ইন্সটারিল, ট্রেন্ডিং, বলিউড প্রভৃতি।

উল্লেখ্য স্বরাকে এবার “মীমাংসা” ছবিতে দেখা যাবে জেটি একটি হত্যা রহস্য। প্রসঙ্গত স্বরা এর আগে “জাহান চার ইয়ার” ছবিতে শেষবার অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন কমল পান্ডে এবং প্রযোজনা করেছেন বিনোদ বচ্চন। ছবিতে স্বরা ছাড়াও অভিনয় করেছেন পূজা চোপড়া শিখা তালসানিয়া মত অভিনেত্রীরা। ছবিটি চারজন বিবাহিত বন্ধুর প্রাত্যহিক জীবন থেকে ছুটি নিয়ে গোয়াতে বেড়াতে যাওয়ার গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই ছবিতে শিবাঙ্গীর চরিত্রে অভিনয় করেছেন স্বরা, যিনি একজন গৃহকর্ত্রী যে নিজের আসল চরিত্রের থেকে সম্পূর্ণ আলাদা। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে স্বরা বলেন, “আমি যখন স্ক্রিপ্টটি পড়ি, তখন আমি কমলকে বলেছিলাম আমাকে শিবাঙ্গীর চরিত্রটি দিন। কারণ এটি এমন একটি চরিত্র যা আমি আগে কখনও করিনি। ছবিতে শিবাঙ্গী একজন ডোরম্যাটের মতো, তার সবচেয়ে বড় ভয় হল তার স্বামী রেগে যাবেন, এটা শুধুমাত্র আমার এতদিন ধরে করা সমস্ত চরিত্র গুলি থেকে আলাদা তাই নয় এটি আমার বাস্তব জীবনের চরিত্রের থেকে আলাদা”।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫