স্বর্ণেন্দুর আগামী কাজের ঝলক প্রকাশ্যে আসতেই, নিন্দুকদের একহাত নিলেন শ্রুতি,

স্বর্ণেন্দুর আগামী কাজ নিয়ে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিন্দুকদের একহাত নিলেন শ্রুতি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একই সঙ্গে পরিচালনা ও প্রযোজনায় ফিরতে চলেছেন স্বর্ণেন্দু সমাদ্দার। তাঁর আগামী ধারাবাহিকে  দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেন অর্থাৎ ‘ঋ’ কে জুটি বাঁধতে। ধারাবাহিকের নাম ‘গৌরী এল’। এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা ভাস্বর। এর আগে বেশ কিছু ধারাবাহিকে খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কাঞ্চি ধারাবাহিকে যদিও তিনি ইতিবাচক চরিত্রেই অভিনয় করেছেন। তবে এই ধারাবাহিকে তাঁকে কীভাবে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। ভাস্বর ও ঋ’র জুটির পাশাপাশি এই ধারাবাহিকে মুল চরিত্রে দেখা যাবে দুর্গা দুর্গেশ্বরী খ্যাত বিশ্বরূপ চট্টোপাধ্যায় ও তাঁর বিপরীতে দেখা যাবে নবগতা মোহনাকে। মেঘা দাঁ’র মত মোহনাকেও বেছে নেওয়া হয়েছে একই নাচের শো থেকে। 

ইতিমধ্যেই শুরু হয়েছে বীরভূমে এই ধারাবাহিকের শুট। জানা যাচ্ছে এক পরিবারের গল্প নিয়ে আসবে এই ধারাবাহিকের গল্প। যা আর বাকি পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারে আলাদা হবে। যেমনটা স্বর্ণেন্দুর পরিচালনা ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’। এবারের নতুন ধারাবাহিকের গল্পতেও খানিক স্বর্ণেন্দুর ‘ত্রিনয়নী’র ছায়া রয়েছে। ঘোমটা কালি যে পরিবারের আরাধ্যা দেবী সেই পরিবারে মায়ের পুজোর দিনে হঠাৎ এসে হাজির হয় একটি মেয়ে নাম গৌরী। তার আগেই শোনা যায় জনৈকাকে প্রশ্ন করতে গৃহকতৃকে যে কবে ঘোমটা কালীর ঘোমটা উঠবে? প্রত্যুত্তরে তিনি জানান যেদিন মহাদেবের সঙ্গে মা কালীর অংশ বিলীন হয়ে যাবে সেদিন ঘোমটা কালির ঘোমটা উঠবে। সেই পুজোর রাতে বাড়ির ফটকে  এসে হাজির হয় একটি মেয়ে। অত্যন্ত সাধারণ মেয়ে। সে ফটক খোলার আর্তি জানালেও বাড়ির কেউ তাঁকে দরজা খুলে দেয় না। কিন্তু অলৌকিকভাবে সেই দরজা খুলে গিয়ে গৌরী বাড়ির ভিতরে আসে। উড়ে যায় ঘোমটা কালী মায়ের ঘোমটা। বিস্মিত হন সকলেই। কে এই মেয়ে? এখান থেকেই গল্পের সূত্রপাত। চার অভিনেতা অভিনেত্রীর কথা আমরা আগে জানলেও এই ধারাবাহিকে কিন্তু রয়েছেন ইন্ডাস্ট্রির আরও অনেকেই। রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়, বোধিসত্ত্ব মজুমদার, মৌসুমী সাহা, চান্দ্রেয়ী ঘোষ, দ্বৈপায়ন দাস প্রমুখ। আউটডোর শুট শেষ হলে আগামী মার্চ মাসে শুরু হবে ধারাবাহিকের সম্প্রচার। 

অন্যদিকে শ্রুতি-স্বর্ণেন্দুর রসায়নের কথা কারও অজানা নয়। তাঁদের সম্পর্ক এক খোলা বইয়ের মত। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় তাঁদের ভালোবাসার বাক্যালাপ। শুক্রবারও তাঁর ব্যাতিক্রম হল না। স্বর্ণেন্দুর আগামী কাজ নিয়ে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিন্দুকদের একহাত নিলেন শ্রুতি। 

 

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান