কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

Share:

নিজস্ব প্রতিনিধি: তারক মেহতা কা উল্টা চশমা-য় ‘বাঘা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন অভিনেতা তন্ময় ভেকারিয়ার। তাঁর পরিবারের নেমে এল শোকের ছায়া। বাবাকে হারালেন তন্ময় ভেকারিয়ার। প্রয়াত হয়েছেন বিখ্যাত গুজরাটি অভিনেতা ও নাট্যকার অরবিন্দ ভেকারিয়া। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে এবং গুজরাটি থিয়েটার মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

অরবিন্দ ভেকারিয়া শুধু তন্ময় ভেকারিয়ার বাবা হিসেবে নয় দীর্ঘদিন ধরে গুজরাটি নাট্যমঞ্চে অভিনয় ও পরিচালনার মাধ্যমে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন। নাট্যজগতে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শুধু মঞ্চেই নয়, জনপ্রিয় ধারাবাহিক তারক মেহতা কা উল্টা চশমা-তেও তিনি একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন, যা দর্শকদের নজর কেড়েছিল। অভিনেতা তন্ময় ভেকারিয়া বরাবরই জানিয়েছেন, অভিনয় জীবনে তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর বাবা। বাবার হাত ধরেই অভিনয়ের জগতে আগ্রহ জন্মেছিল তাঁর। বাবার প্রয়াণে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন এই অভিনেতা। CINTAA অর্থাৎ সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন একটি পোস্ট শেয়ার করে অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছে।  

অরবিন্দ ভেকারিয়া ‘বাপা কমল দিকরা ধামাল’ এবং ‘গুজ্জু ভৈনী গোলমাল’-এর মতো নাটকে তাঁর  অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তিনি ‘আজব করামত’-এ  অভিনয় করেছিলেন। তিনি পারিবারিক নাটক ‘ঘর ঘর্নি ভাত’-এ অভিনয় করেছেন এবং পরিচালনা করেছেন। গুজরাটি বিনোদন জগৎ ছাড়াও অরবিন্দ মুকেশ খান্না অভিনীত বহুল জনপ্রিয়  ধারাবাহিক ‘শক্তিমান’-এ অভিনয় করেছিলেন।   

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ