”বিশ্বাস হতে চায় না যে তিনি প্রেমে পড়েছেন” ললিত-সুস্মিতার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন তসলিমা

বিশ্বাস হতে চায় না যে তিনি প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে, আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়।''

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গকন্যা সুস্মিতা সেন এর মতই নিজের শর্তে নিজের জীবনটাকে বাঁচেন তসলিমা নাসরিন। শত কঠিন পরিস্থিতির মুখে পড়েও নিজের সিদ্ধান্তে অনড় তিনি। বিভিন্ন সময় তাঁকে নিয়েও তৈরি হয়েছে নানা বিতর্ক। শুধু তাই নয় মাঝে মাঝেই বিশিষ্ট মানুষদের জীবনের সিদ্ধান্ত নিয়ে তসলিমাকেও মুখ খুলতে দেখা যায়। ব্যতিক্রম হলো না সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদির সম্পর্ক এর ক্ষেত্রেও। দেশজুড়ে সুস্মিতা সেন ও ললিত মোদী সম্পর্ক ঘিরে চর্চা চলছেই। ১৪ জুলাই নিজের সঙ্গে একাধিক অন্তরঙ্গ ছবি পোস্ট করে ললিত মোদি জানিয়েছেন তাঁরা ডেট করছেন, বিয়েটাও তাড়াতাড়ি সেরে ফেলবেন। আর এরপর থেকেই বিভিন্ন জায়গায় চলছে চুলচেরা বিশ্লেষণ।

সেখানেই তসলিমা নাসরিন জানিয়েছেন সুস্মিতা সেনের সঙ্গে  তাঁর একবারই দেখা হয়েছিল। দেখা হয়েছিল কলকাতা বিমানবন্দরে। তাঁকে জড়িয়ে ধরে সুস্মিতা বলেছিলেন ভালোবাসি,  সুস্মিতা তাঁর চেয়েও দীর্ঘাঙ্গী, তাই পাশে দাঁড়িয়ে তার নিজেকে বেঁটে বলে বোধ হয়েছিল তসলিমার। শুধু তাই নয় সুস্মিতার সৌন্দর্য থেকেও মুগ্ধতায় চোখ ফেরাতে পারেননি তসলিমা। এখানেই শেষ নয় তিনি আরও লেখেন, ”সুস্মিতা সেনের ব্যক্তিত্ব তাঁর সব থেকে বেশি ভালো লাগতো। অল্প বয়সে দুটি মেয়েকে দত্তক নিয়ে যেভাবে বড় করেছেন তা ভালো লাগতো তাঁর। সুস্মিরর সতত্, সাহসিকতা, সচেতনতা, ঋজুতা, দৃঢ়তা তার বিশেষভাবে পছন্দের। কিন্তু এমন একজন মানুষকে কেন সুস্মিতা পছন্দ করলো তা নিয়ে তাসলিমার মনে প্রশ্ন জেগেছে।

সুস্মিতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তসলিমা  সোশ্যাল মিডিয়াতেই। নানা কিসিমের অপরাধে জড়িত অনাকর্ষণীয় একটি মানুষকে সুস্মিতা মন দিয়েছেন লোকটি কি প্রচন্ড ধনী বলেই? তাহলে কী টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি? প্রশ্নের পাশাপাশি তসলিমা আরও লিখেছেন, ”হতে পারে তিনি প্রেমে পড়েছেন লোকটির। কিন্তু বিশ্বাস হতে চায় না যে তিনি প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে, আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়।”

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর