করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়কর বিভাগের বড় পদক্ষেপে আবারও কেঁপে উঠল বলিউড। করফাঁকি ও চলচ্চিত্রের নামে বিদেশে অর্থ পাঠানোর অভিযোগে অভিনেত্রী রকুল প্রীত সিংহ, তাঁর শ্বশুর তথা প্রখ্যাত প্রযোজক বাসু ভাগনানি এবং প্যানোরামা স্টুডিয়োর সঙ্গে যুক্ত মোট ১২টি স্থানে হানা দিল মুম্বই আয়কর দফতর। সূত্রমতে, দীর্ঘদিন ধরেই আয়কর বিভাগের কাছে খবর ছিল যে, সিনেমার শুটিং এবং প্রযোজনায় খরচের দোহাই দিয়ে বিদেশে বিপুল পরিমাণে অর্থ পাচার হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, চলচ্চিত্র প্রকল্পে অর্থায়নের আড়ালে বড় ধরণের কর ফাঁকি এবং আর্থিক অনিয়ম করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মোট ১২টি সংবেদনশীল ঠিকানায় একযোগে আয়কর অফিসারদের টিম পৌঁছে যায়। প্রথমে রকুলপ্রীতের বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। সেখানে কয়েক ঘণ্টা তল্লাশি চালান। এরপর প্রখ্যাত প্রযোজক বাসু ভাগনানির প্রযোজনা সংস্থা ‘পূজা এন্টারটেইনমেন্ট’-এর কয়েকটি অফিসে হানা দিয়েছে। সেখানেও কয়েক ঘণ্টা জুড়ে তল্লাশি চালানো হয়েছে। নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা।

অন্যদিকে ‘দৃশ্যম’ প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিয়োর অফিসেও হানা দেয়। এখনও আয়কর বিভাগের অভিযান অব্যাহত বলে জানা গিয়েছে। ধারণা করা হচ্ছে, তদন্ত শেষ হওয়ার পর আয়কর বিভাগ এই আর্থিক জালিয়াতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করবে। এই বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই বলিউডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেননা রকুল প্রীত বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। আগামী ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’, সেখানেই অভিনেত্রীকে সূর্পনখার চরিত্রে দেখা যাবে। তিনি ২০২৪ সালে প্রযোজক বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানিকে বিয়ে করেছেন। তাই সম্পর্কে ভাসু এখন তাঁর শ্বশুর মশাই। তিনি ২০০৯ সালে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন।

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা