ঠাকুমার পথ অনুসরণ সারার, ক্রিকেটার শুভমন গিলকে মন দিয়েছেন অভিনেত্রী

এমনকি ফ্লাইটে শুভমানের পাশে বসে থাকতেও দেখা গিয়েছে সারাকে। ভিডিওগুলি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সারা এবং শুভমনের ভক্তরা নিশ্চিত যে, সারা-শুভমন বর্তমানে একে অপরকে ডেট করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট-বলিউড যুক্ত হওয়ার ঘটনা বলিউডে এই প্রথম নয়। কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ক্রিকেটার মনসুর আলি পতৌদির সময় থেকেই এই চল। তাঁদের হাত ধরেই ভারতীয় ক্রিকেট এবং বলিউডের মিশেল ঘটে। ঠাকুর পরিবারের মেয়ে হয়েও সমাজের সমস্ত ট্যাবু ভেঙে মুসলিম খেলোয়াড়কে বিয়ে করেছিলেন শর্মিলা ঠাকুর। এছাড়াও বলিউডে ক্রিকেটার-অভিনেত্রীর বিবাহ হয়েছে একাধিক উদাহরণ রয়েছে। যার মধ্যে অন্যতম সেরা নাম বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মার। যারা এই মুহূর্তে দেশের অন্যতম সেরা তারকা দম্পতির তালিকায় অন্যতম। যাই হোক, বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ঠাকুমা শর্মিলা ঠাকুরের পথ ধরেছেন সাইফ-কন্যা সারা আলি খান। যিনি বর্তমানে বলিউডের অন্যতম প্রতিভাবান এবং চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতই ছিলেন তাঁর প্রথম ছবির নায়ক। এরপর থেকে একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের জনপ্রিয়তা দ্বিগুণ বাড়িয়েছেন তিনি। এছাড়াও প্রায়শই নিজের একাধিক ছবি এবং ভিডিওর মাধ্যমে ভক্তদের কাছে চর্চিত হন। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে ডেটিং করছেন সারা। তাঁদের প্রায়শই একসঙ্গে দেখা যাচ্ছে, আর তাতেই গুজব পাকা হচ্ছে। এর আগে, দুজনকে মুম্বইয়ের বাস্তিয়ানের একটি রেস্তোরাঁয় একসঙ্গে ডিনার করতে দেখা গিয়েছিল। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রাজত্ব করেছে। এবার দিল্লিতে দেখা গেল দুজনকে একসঙ্গে।

বুধবার, অভিনেত্রী এবং ক্রিকেটারের একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, সারা এবং শুভমন নৈমিত্তিক পোশাক পরে দিল্লির একটি হোটেল থেকে একসঙ্গে বেরোছিলেন। আর একটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি গোলাপী ট্যাঙ্ক টপ পরিহিত সারাকে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে। এরপর তাঁদের একসঙ্গে ফ্লাইটে ওঠার ভিডিও ক্যামেরাবন্দি হয়েছে পাপারাৎজিদের। এমনকি ফ্লাইটে শুভমানের পাশে বসে থাকতেও দেখা গিয়েছে সারাকে। ভিডিওগুলি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সারা এবং শুভমনের ভক্তরা নিশ্চিত যে, সারা-শুভমন বর্তমানে একে অপরকে ডেট করছে।

সম্প্রতি, শুভমনের জন্মদিনে, তাঁর বন্ধু খুশপ্রীত সিংও পরোক্ষভাবে সারা আলি খানের কথা উল্লেখ করে তাঁকে ‘বহুত সারা প্যায়ার’ প্রস্তাব দেয়। এদিকে, সারা আলি খান আগে কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। তবে পরে তাঁরা আলাদা হয়ে যান। ২০২০ সালের রোমান্টিক চলচ্চিত্র লাভ আজ কালের এই জুটি একসঙ্গে প্রথমবার অভিনয় করেছিলেন। এটি ছিল ইমতিয়াজ আলী পরিচালিত, এটি একই নামের ২০০৯ সালের চলচ্চিত্রের আধ্যাত্মিক ফ্রাঞ্চাইজি, যেখানে সাইফ আলি খান এবং দীপিকা পাড়ুকোন প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও এর আগে শোনা গিয়েছিল যে, শচীন টেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকারের সঙ্গে ডেট করছেন শুভমন গিল। সারাকে পরবর্তীতে দেখা যাবে, ভিকি কৌশলের বিপরীতে একটি শিরোনামহীন ছবিতে।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের